শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

| ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

টেলিকম থেকে আরও খবর

স্টেথোস্কোপকে হৃদরোগের প্রাথমিক লক্ষণ শনাক্তের সম্ভাব্য যন্ত্রে রূপান্তর করে চ্যাম্পিয়ন টিম লাবডাব

স্টেথোস্কোপকে হৃদরোগের প্রাথমিক লক্ষণ শনাক্তের সম্ভাব্য যন্ত্রে রূপান্তর করে চ্যাম্পিয়ন টিম লাবডাব

প্রজেক্ট `ইকোক্লিপ`-এর জন্য প্রথম স্থান অধিকার করেছে টিম লাবডাব; এটি একটি এআই-চালিত ক্লিপ-অন ডিভাইস, যা সাধারণ স্টেথোস্কোপকে হৃদরোগের সম্ভাব্য প্রাথমিক লক্ষণ শনাক্তকরণের যন্ত্রে রূপান্তর করে। অন্যদিকে নদীভাঙনের পূর্বাভাস দিতে এআই-চালিত ব্যবস্থা তৈরি করে দ্বিতীয় স্থান অধিকার করেছে টিম রিভার সেন্টিনেল; এটি ঝুঁকিপূর্ণ এলাকাগুলো শনাক্ত করতে এবং ঝুঁকিতে থাকা মানুষদের পূর্বাভাস বা আগাম সতর্কতা দিতে সক্ষম। আর প্রজেক্ট `স্পষ্ট এআই`-এর জন্য তৃতীয় স্থান অধিকার করেছে টিম জিনক্সড; এটি হচ্ছে এআই-এর সহায়তায় পরিচালিত একটি স্পিচ-থেরাপি অ্যাপ্লিকেশন- যার মাধ্যমে নির্দেশনা অনুযায়ী বাড়িতে অনুশীলন এবং অগ্রগতি পরিমাপ করা সম্ভব, যাতে ব্যক্তির প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিশ্চিত হয়।

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

নতুন দায়িত্ব নিয়ে সৈয়দ তানভির হুসাইন বলেন, ‘বাংলালিংকের যাত্রার এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমার বিশ্বাস, অর্থবহ পরিবর্তনের শুরু হয় মানুষকে দিয়েই। কর্মীদের আরও দক্ষ করে তোলা, নেতৃত্বের বিকাশ এবং উৎপাদনশীলতা ও উদ্ভাবনে এআইয়ের ব্যবহার বাড়ানোর মাধ্যমে আমরা একটি গতিশীল ও ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রতিষ্ঠান গড়ে তুলতে পারব। সহকর্মীদের সঙ্গে মিলে এমন একটি কর্মসংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে সবাই প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুনভাবে ভাববেন, পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে নিজেদের সেরাটা দেবেন।”

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সম্ভাব্যতা যাচাইয়ে ইডটকো ও ফ্লোসোলারের চুক্তি

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সম্ভাব্যতা যাচাইয়ে ইডটকো ও ফ্লোসোলারের চুক্তি

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, ডিজিটাল অবকাঠামোর পরিসর প্রতিনিয়ত বাড়ছে। একই সঙ্গে এসব অবকাঠামোয় কীভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, সেটিও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বৃহৎ পরিসরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের মাধ্যমে এই উদ্যোগ কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে আমাদের প্রচেষ্টায় নতুন একটি মাত্রা যোগ করবে। একই সঙ্গে এটি আমাদের টাওয়ার অপারেশন্সকার্যক্রমের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বাড়াতে সহায়তা করবে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতের সংযোগব্যবস্থা হতে হবে নির্ভরযোগ্য ও টেকসই।

দেশের প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু করেছে গ্রামীণফোন

দেশের প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু করেছে গ্রামীণফোন

সেবাটি প্রাথমিকভাবে রাজধানীর গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকা এবং চট্টগ্রামের জিইসি মোড়ের গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারগুলোতে পাওয়া যাবে। ০৪ নভেম্বর, বুধবার, গুলশান গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান। এ সময় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান উপস্থিত ছিলেন।

সব অপারেটরের গ্রাহকদের জন্য উন্মুক্ত ‘মুক্ত’ অ্যাপে মিলবে টেলিযোগাযোগ, বিনোদন সেবা

সব অপারেটরের গ্রাহকদের জন্য উন্মুক্ত ‘মুক্ত’ অ্যাপে মিলবে টেলিযোগাযোগ, বিনোদন সেবা

বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, গ্রাহকদের শুধু টেলিযোগাযোগ সেবার চাহিদা নয়, এর বাইরেও দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজন বোঝার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। তিনি বলেন, ‘গ্রাহককে অগ্রাধিকার দেওয়ার অর্থ হলো, সংযোগ সেবার বাইরেও তাঁদের নানা ধরনের প্রয়োজন রয়েছে, তা বোঝা। মানুষ তাদের ডিজিটাল জীবনকে কোনো নির্দিষ্ট মোবাইল অপারেটরের সেবার মধ্যে সীমাবদ্ধ রাখে না। তারা এমন প্রযুক্তি চায়, যা দৈনন্দিন জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মিশে গিয়ে জীবনকে আরও সহজ, সুবিধাজনক ও ব্যক্তিগত পছন্দের উপযোগী করে তুলবে। মুক্তর মাধ্যমে আমরা এসব সেবা এক জায়গায় নিয়ে আসতে চাই, যাতে সবাই তা ব্যবহার করতে পারেন।’

সিলেটে দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করল গ্রামীণফোন

সিলেটে দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করল গ্রামীণফোন

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন সম্প্রতি তাদের সিলেট ডেটা সেন্টারে ৩২৫ কিলোওয়াট-পিক সক্ষমতার একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছে; যা তাদের পরিচালিত অবকাঠামোজুড়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন (ইপিসি) প্রদানকারী হিসেবে জেডটিই-কে সাথে নিয়ে গ্রামীণফোন বাস্তবায়িত এই প্রকল্পে ৪৫০টি উচ্চ-ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন করা হয়েছে, যা বাংলাদেশের যেকোনো ডেটা সেন্টারে স্থাপিত সৌর বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে সর্ববৃহৎ।