সাইবার সিকিউরিটি থেকে আরও খবর
ক্যাসপারস্কির তথ্য
অর্ধেকের বেশি জেন জি ইতোমধ্যে সাইবার হামলার শিকার
অনলাইনে সবচেয়ে বেশি সময় কাটালেও জেনারেশন জি এর অনেকেই এখনো প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা অভ্যাস গড়ে তুলতে পারেননি বলে জানিয়েছে গ্লোবাল সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটির এক গবেষণায় দেখা গেছে, ৫৭ শতাংশ জেন জি অনলাইনে অফলাইনের চেয়ে বেশি সময় কাটান এবং ৬৭ শতাংশ ইন্টারনেট ব্যবহারের জন্য প্রধানত স্মার্টফোনের ওপর নির্ভর করেন।
ক্যাসপারস্কির তথ্য
অনেকের কাছেই প্রযুক্তির মাধ্যমে হয়রানি গুরুত্ব পাচ্ছে না
ক্যাসপারস্কির গবেষণায় দেখা গেছে, মাত্র ৩২ শতাংশ মানুষ ‘টেক-ফ্যাসিলিটেটেড অ্যাবিউজ’ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন। অথচ ৪৫ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা নিজেরাই এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।
ক্যাসপারস্কির তথ্য
হ্যাকড হওয়া অর্ধেকের বেশি পাসওয়ার্ডে ছিল একই ভুল
পাসওয়ার্ড তৈরিতে ব্যবহারকারীদের কিছু সাধারণ অভ্যাসও উঠে এসেছে গবেষণায়। যেসব পাসওয়ার্ডে একটি মাত্র বিশেষ চিহ্ন ছিল, সেখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ‘@’, এরপর ‘.’ এবং ‘!’। অর্ধেকের বেশি পাসওয়ার্ড সংখ্যায় শেষ হয়েছে, আর ১৭ শতাংশ পাসওয়ার্ড সংখ্যায় শুরু হয়েছে।
কোয়ালকম
চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছে ক্যাসপারস্কি
ক্যাসপারস্কি জানিয়েছে, ত্রুটিটি ডিভাইসের হার্ডওয়্যারে থাকা বুটরোম ফার্মওয়্যারে পাওয়া গেছে। এটি কোয়ালকমের এমডিএম৯এক্স০৭, এমডিএম৯এক্স৪৫, এমডিএম৯এক্স৬৫, এমএসএম৮৯০৯, এমএসএম৮৯১৬, এমএসএম৮৯৫২
অতি গোপনে হ্যাকিং
চীনের সুপারকম্পিউটার থেকে সামরিক গোপন নথি চুরি
চুরি হওয়া তথ্যের পরিমাণ ১০ পেটাবাইট ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই হিসাব সঠিক হলে, এটি হবে চীনের গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে তথ্য চুরির অন্যতম বড় ঘটনা।
সাইবার নিরাপত্তা
স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াল ক্যাসপারস্কি
গবেষণায় আরও বলা হয়েছে, ডিটেকশন ও রেসপন্স প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে স্বচ্ছতা এখন গভর্ন্যান্স, নিয়ন্ত্রক সম্মতি এবং সাপ্লাই চেইন ঝুঁকি ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি যুক্ত। তাই সিআইএসওদের (চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার) উচিত
আলোচনা সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব
অনলাইন সহিংসতা প্রতিরোধে শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা গড়তে হবে
অনলাইন অভিযোগ গ্রহণ ও তদন্ত ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করা, সাইবার তদন্ত সক্ষমতা বাড়ানো এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব নিয়ে সারাদেশে ব্যাপক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
সাইবার নিরাপত্তা
গ্রামীণফোনের সেবা নেবে নাভানা ফার্মাসিউটিক্যালস
গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ বলেন, নাভানা ফার্মাসিউটিক্যালসের সাথে আমাদের দীর্ঘমেয়াদি পার্টনারশিপ বাংলাদেশের এন্টারপ্রাইজ খাতে ডিজিটাল সক্ষমতা জোরদারে যৌথ অঙ্গীকারের প্রতিফলন। জিপি শিল্ডকে আমাদের এন্টারপ্রাইজ পোর্টফোলিওতে যুক্ত করার মাধ্যমে আমরা নাভানাসহ অন্যান্য প্রতিষ্ঠানকে ক্রমবর্ধমান সাইবার হুমকির বিরুদ্ধে প্রস্তুত হতে এবং ডিজিটাল নিরাপত্তার সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করতে চাই।
এক্সপার্টদের চ্যালেঞ্জ করে বার্তা
উদ্ধারের চার ঘণ্টা পর ফের হ্যাকিংয়ের শিকার ইসলামী ব্যাংকের পেজ
ফেসবুক পেইজ হ্যাকিংয়ের পর ইসলামী ব্যাংকের ওয়েবসাইটেও সাইবার আক্রমণ চালানোর হুঁশিয়ারি দেয়া হয়েছিলো। পেইজটির প্রোফাইল ও কভার ফটো বদলে ফেলে হ্যাকররা। তারা নিজেদের পরিচয় দিয়েছে ‘এমএস ৪৭০ এক্স’ নামে।
সাইবার সচেতন হোন, নিরাপদ থাকুন
সাইবার নিরাপত্তা সচেতনতা মাস শুরু ১ অক্টোবর
মাসব্যাপী কর্মসূচিকে চার সপ্তাহে ভাগ করে বিষয়ভিত্তিক প্রচারকাজ চালানো হবে। প্রথম সপ্তাহে পাসওয়ার্ড ব্যবস্থাপনা, দ্বিতীয় সপ্তাহে মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন, তৃতীয় সপ্তাহে নিয়মিত সফটওয়্যার আপডেট রাখা এবং চতুর্থ সপ্তাহে সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করার বিষয় থাকবে। এসব মৌলিক নিয়ম মানা না হলে ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে।
গবেষণার তথ্য
অনলাইনে তথ্যফাঁস ৮ গুণ বেড়েছে গত এক বছরে
২০২৩ সালে প্রায় ৭৩ কোটি অনলাইন অ্যাকাউন্ট হ্যাক হয়েছিলো। ২০২৪ সালে এ সংখ্যা ৫৫০ কোটিতে পৌঁছায়। গড়ে প্রতি সেকেন্ডে ১৮০টি অ্যাকাউন্ট হ্যাক হয় বিশ্বজুড়ে। তথ্য ফাঁস হওয়ায় শীর্ষ ১০ দেশের তালিকায় গত বছর নতুন করে যোগ হয় চীন, জার্মানি ও পোল্যান্ড।
আ.লীগের অনলাইন কার্যক্রম বন্ধে সাইবার নিরাপত্তা এজেন্সি চিঠি দিয়ে
আওয়ামী লীগ ও এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনলাইন কার্যক্রম বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। অবশ্য সাইবার নিরাপত্তা এজেন্সি চিঠিটি দিয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশের একটি ধারার কথা উল্লেখ করে। যদিও অধ্যাদেশটি এখনো জারি হয়নি। শুধু উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে।
















