বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

| ২১ মাঘ ১৪৩২

শাহ্জালাল ইসলামী ব্যাংকের সঙ্গে চুক্তি

মোবাইল ওয়ালেটে রেমিট্যান্স পৌঁছে দেবে নগদ

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১২:৩৬, ২৬ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৫৩, ২৬ জানুয়ারি ২০২৬

মোবাইল ওয়ালেটে রেমিট্যান্স পৌঁছে দেবে নগদ

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের সঙ্গে চুক্তি

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত পৌঁছে দিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান নগদের সঙ্গে চুক্তি করেছে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক ।

​রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান করপোরেট কার্যালয়ে রোববার চুক্তিতে  সই করেন শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ এবং নগদের  প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

​চুক্তির আওতায় শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের পক্ষে নগদ সরাসরি সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেটে রেমিট্যান্স পৌঁছে দেবে। এতে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে উপকারভোগীরা ২৪ ঘণ্টা এই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

​চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. জাফর সাদেক এফসিএ, সিটিও এবং আইটি বিভাগের প্রধান খন্দকার বেদৌরা মাহবুব এবং ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান মোহাম্মদ সাখাওয়াত হোসেন অংশ নেন।

​উপস্থিত ছিলেন নগদের সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশার, রেমিট্যান্স বিভাগের সিনিয়র ম্যানেজার শাহ ইমরান, ম্যানেজার ইফরাত জাহান এবং রেমিট্যান্স স্পেশালিস্ট মো. আফসান জনি তাহরিম।

 আসছে ভার্চুয়াল মোবাইল সেবা এমভিএনও

​শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যাংকটি বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত অংশীদার নেটওয়ার্কের মাধ্যমে রেমিট্যান্স সংগ্রহ করে থাকে। নগদের সঙ্গে এই চুক্তির মাধ্যমে প্রবাসী ও তাঁদের পরিবার দ্রুত, সহজ ও শরিয়াহ্‌সম্মত রেমিট্যান্স সেবা পাবেন।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, এই চুক্তির ফলে প্রবাসীদের পাঠানো অর্থ সরাসরি নগদ ওয়ালেটে পৌঁছাবে। এতে উপকারভোগীরা সারাদেশে নগদের দুই লক্ষাধিক উদ্যোক্তা পয়েন্ট থেকে সহজেই টাকা তুলতে পারবেন। এই উদ্যোগ দেশের রেমিট্যান্স ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করবে।

 ৫০০ বিলিয়ন ডলার সম্পদের পাহাড় ইলন মাস্কের

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন