ঈদযাত্রা
সহজের টিকেটে বিশেষ সুবিধা পাবেন অপো এ৬এস প্রো ক্রেতারা
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৫:৩৬, ৮ মার্চ ২০২৬ | আপডেট: ১৪:৩৪, ৯ মার্চ ২০২৬
ঈদযাত্রা:অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম সহজের সাথে অপোর সমঝোতা স্মারক সই
ঈদযাত্রা
ঈদযাত্রা আরও সহজ করতে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম সহজের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রতিষ্ঠানটির বাংলাদেশের সদর দপ্তরে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে সই করেন।
৪ মার্চ থেকে শুরু হয়ে আগামী ০৮ এপ্রিল পর্যন্ত চলবে এ কর্মসূচি, যার মাধ্যমে অপো এ৬এস প্রো ক্রেতারা সহজের মাধ্যমে বিশেষ ভ্রমণ সুবিধা উপভোগ করতে পারবেন। এই ক্যাম্পেইনের লক্ষ্য ঈদুল ফিতরের সময় পরিবার-পরিজনের সাথে পুনর্মিলনকে আরও সহজ ও আনন্দময় করে তোলা।
এর অংশ হিসেবে অপো এ৬এস প্রো ক্রেতারা লটারির মাধ্যমে ১,০০০ টাকার বাস টিকিট ভাউচার কোড পাওয়ার সুযোগ পাবেন। মোট ২৫০ জন ক্রেতা এতে নির্বাচিত হবেন এবং প্রত্যেকে বাস টিকিট কেনার জন্য একটি করে ইউনিক ভাউচার কোড পাবেন; যা তাদের ঘরে ফেরাকে আরও সাশ্রয়ী ও সুবিধাজনক করে তুলবে।
এছাড়াও, সকল অপো এ৬এস প্রো ক্রেতা দেশীয় ও আন্তর্জাতিক উভয় এয়ার টিকিটের ক্ষেত্রে সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত ভাউচার সুবিধা উপভোগ করতে পারবেন। এই এয়ার ট্রাভেল সুবিধা একটি কমন ক্যাম্পেইন কোডের (নন-ইউনিক) মাধ্যমে পাওয়া যাবে, ফলে ক্রেতারা আরও সাশ্রয়ী ও সহজভাবে দেশের ভেতরে কিংবা বিদেশে ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন।
জিপিস্টার গ্রাহকদের জন্য এপেক্স ফুটওয়্যারে ঈদ অফার
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ঈদ মানেই আমাদের পরিবার, স্মৃতি ও শিকড়ে ফিরে আসা। সহজের সাথে আমাদের এই সহযোগিতার মাধ্যমে আমরা চাই আমাদের ক্রেতারা সহজে ঘরে ফিরুক। একইসাথে, অপো এ৬এস প্রো’র উদ্ভাবনী সক্ষমতার মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করুক। প্রযুক্তি কেবল পারফরম্যান্স বাড়ানোর জন্য নয়, বরং জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে আরও অর্থবহ করে তুলতে সহায়তা করার জন্য।
সূত্র: ওপাস













