মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

| ১৮ ফাল্গুন ১৪৩২

ঢাকায় স্যামসাং-এর রোডশো

গেমিং মনিটর প্রদর্শন

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৬:৩৪, ২৭ নভেম্বর ২০২৫

গেমিং মনিটর প্রদর্শন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস ও স্মার্ট টেকনোলজিসের কর্মকর্তারা

স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশ রাজধানীর ইসিএস কম্পিউটার সিটিতে তাদের সর্বাধুনিক মনিটরগুলো প্রদর্শনের জন্য এক রোডশো আয়োজন করেছে। ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া ছয় দিনের এই আয়োজন চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। দর্শনার্থীরা এ সময় এক জায়গায় স্যামসাংয়ের সব নতুন উদ্ভাবনী ডিসপ্লেগুলো সরাসরি দেখার সুযোগ পাবেন।  

দেশে স্যামসাংয়ের মনিটর বিক্রির কার্যক্রম পরিচালনা করে স্মার্ট টেকনোলজিস। উদ্বোধনী অনুষ্ঠানে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস ও স্মার্ট টেকনোলজিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

রোডশোতে দর্শনার্থীরা মনিটরগুলো ব্যবহার করে দেখার সুযোগ পাবেন এবং বিভিন্ন ফিচার বিশ্লেষণ করে দেখতে পারবেন। তারা মনিটরে ‘কল অব ডিউটি’র মতো গেম খেলারও সুযোগ পাবেন। এছাড়াও, প্রতিদিনের প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিদিনই জিতে নিতে পারবেন বিভিন্ন আকর্ষণীয় উপহার।

রোডশোতে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ এবং সাশ্রয়ী বাজেট, দুই বিভাগ মিলিয়ে চারটি মডেল প্রদর্শন করা হচ্ছে। প্রিমিয়াম ক্যাটাগরিতে রয়েছে ওডিসি নিও জি৯ (৫৭ ইঞ্চি), যা বিশ্বের প্রথম ডুয়াল এউএইচডি কার্ভড মনিটর। এতে রয়েছে কোয়ান্টাম মেট্রিক্স প্রযুক্তি ও ২৪০ হার্টজ রিফ্রেশ রেট। এছাড়াও, প্রদর্শিত হচ্ছে ওডিসি ওএলইডি জি৯ (৪৯ ইঞ্চি), যা ৩২:৯ স্ক্রিন রেশিওসহ ওএলইডি প্যানেল এবং এর এনভিডিয়া জি-সিঙ্ক প্রযুক্তি আরও আরামদায়ক ভিজ্যুয়াল আর গেমারদের জন্য মনিটর দু’টি দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা দিবে।

এছাড়াও, প্রদর্শন করা হবে ভিউফিনিটি এসনাইন (৪৯ ইঞ্চি) নামের আরেকটি ফ্ল্যাগশিপ মডেল, যা ডুয়াল কিউএইচডি কার্ভড ডিসপ্লের সাথে ভিইএসএ ডিসপ্লে এইচডিআর ৪০০ প্রযুক্তি ব্যবহার করে উজ্জ্বল কালো-সাদা এবং উচ্চ ডায়নামিক রেঞ্জ (এইচডিআর) প্রদর্শনে সক্ষম। মনিটরটিতে টাইপ-সি সংযোগ সুবিধা এবং একটি বিল্ট-ইন কেভিএম সুইচও রয়েছে।

যারা তুলনামূলক কম বাজেটের মধ্যে নতুন মনিটর খুঁজছেন, তাদের জন্য রয়েছে এসেনশিয়াল মনিটর এস৩ সিরিজ। এই সিরিজ ২২ ইঞ্চি, ২৪ ইঞ্চি, ও ২৭ ইঞ্চি আকারে বাজারে পাওয়া যাবে। এই মনিটরগুলোতে রয়েছে ১০০ হার্টজ আইপিএস প্যানেল এবং গেইম মোড, যা দৈনন্দিন কাজ, গেইমিং ও বিনোদনের জন্য অত্যন্ত উপযোগী।

রোডশো সম্পর্কে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন,এই রোডশো’র মাধ্যমে আমাদের সর্বশেষ উদ্ভাবিত মনিটর প্রযুক্তিগুলো সবার কাছে পৌঁছে দিতে চাই। প্রযুক্তিগত এ উদ্ভাবন তাদের দৈনন্দিন কাজ ও বিনোদন অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। 

স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এই রোডশোর মাধ্যমে মনিটর লাইন-আপ ক্রেতাদের কাছে আরও সহজলভ্য করতে চায় স্যামসাং। পাশাপাশি, প্রিমিয়াম ও তুলনামূলক সাশ্রয়ী বাজেটের নতুন প্রযুক্তিগুলো ক্রেতাদের কাছে সহজলভ্য করতে চায় ব্র্যান্ডটি। 

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন