ব্যক্তিগত পরিধেয় নিয়ে কঠোরতা
মার্কিন বিমান বাহিনীতে স্মার্ট গ্লাস নিষিদ্ধ কেন?
টেক স্ক্রল
প্রকাশ: ১২:০৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
মার্কিন বিমান বাহিনীতে স্মার্ট গ্লাস নিষিদ্ধ
ব্যক্তিগত পরিধেয় নিয়ে কঠোরতা
বিশ্বের সবচেয়ে উন্নত বিমান বাহিনীটি যুক্তরাষ্ট্রের। সেখানে এমন বহুকিছু আছে, যা সাধারণ মানুষ জানবে কিন্তু চোখে দেখবে না। একইভাবে, ওই বাহিনীর সদস্যদের জন্যও এমন অনেক জিনিস ইউনিফর্ম পরা অবস্থায় নিষিদ্ধ, যেগুলো সাধারণ মানুষ সব সময়ই ব্যবহার করতে পারে। এই যেমন, এখন জনপ্রিয়তার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা স্মার্ট গ্লাস, ব্যবহার করতে পারবেন না মার্কিন বিমান বাহিনীর সদস্যরা। বাহিনীটি, ইউনিফর্ম পরা অবস্থায় স্মার্ট গ্লাস নিষিদ্ধ করেছে।
ক্রোমে অটো ব্রাউজ সুবিধা আনলো গুগল
২০২৪ সালে মেটার রে ব্যান স্মার্ট চশমা বাজারে চমক এনেছিলো। পরের বছরই, রে ব্যানের দ্বিতীয় প্রজন্মের স্মার্ট চশমা দিয়ে বাজিমাত করেছে মেটা। সে বছর, বাজারের প্রায় ৭০ শতাংশই দখলে নেয় এই চশমা। তবে এটি ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছে। একারণেই মার্কিন বিমান বাহিনীতে এটি নিষিদ্ধ করা হয়েছে।
২০২৬ সালের জানুয়ারির শুরুর দিকে পোশাক ও ব্যক্তিগত পরিধেয় বিষয়ে সবশেষ নির্দেশনা জারি করে ওই বাহিনী। সে নীতিমালা অনুসারে, স্মার্ট গ্লাস তো বটেই, আয়নার মতো লেন্স ব্যবহার করাও নিষিদ্ধ। মার্কিন বিমান বাহিনীর কার্যক্রমের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে অপসেক বা অপারেশনাল সিকিউরিটি। সৈন্যদের চলাচল, বিমান, যানবাহন আর উন্নত অস্ত্রের খুঁটিনাটি তথ্য ফাঁস হয়ে যাওয়া ঠেকাতেই এ ব্যবস্থা। তবে বিমান বাহিনী কঠোর পদক্ষেপ নিলেও মার্কিন সেনাবাহিনী ও নৌবাহিনী এখনও স্মার্ট চশমা নিষিদ্ধ করেনি।
সূত্র: স্ল্যাগশিয়ার












