রোববার, ০১ মার্চ ২০২৬

| ১৬ ফাল্গুন ১৪৩২

অপোর নতুন এ৬এস প্রো

‘ঈদ মেগা অফার’ ক্যাম্পেইন চালু করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো

প্রকাশ: ১৪:২৯, ১ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:৩৭, ১ মার্চ ২০২৬

‘ঈদ মেগা অফার’ ক্যাম্পেইন চালু করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো

নতুন এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করেছে অপো

অপোর নতুন এ৬এস প্রো

‘ঈদ মেগা অফার’ ক্যাম্পেইন চালু করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। যেখানে যুক্ত হয়েছে একেবারে নতুন নিয়ে আসা ডিভাইস অপো এ৬এস প্রো। ক্যাম্পেইনটি আজ, ১ মার্চ শুরু হয়ে চাঁদ রাত পর্যন্ত চলবে।

নতুন অপো এ৬এস প্রো’র পাশাপাশি, অপো এ৬এক্স, অপো এ৬, অপো রেনো১৪ ও অপো রেনো১৫ এফ মডেলগুলোর ওপরও এই ঈদ মেগা অফার প্রযোজ্য হবে; ফলে, ক্রেতারা ঈদের সময় আরও স্বাচ্ছন্দ্যে স্মার্টফোন আপগ্রেড করার সুযোগ পাবেন।

ক্যাম্পেইন চলাকালে, ক্রেতারা প্রতিটি কেনাকাটার সঙ্গে ফ্রি ৯০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন।  পাশাপাশি, উপহার হিসেবে থাকবে একটি কিনলে একটি ফ্রি (বোগো) অফার, অপো প্যাড, লাখ টাকা ড্রিম ট্রিপ, অপো ওয়াচ এক্স২, ও’লাইক টিডব্লিউএস, এলিট ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপ। এছাড়াও, ক্রেতারা ন্যূনতম ২০শতাংশ ডাউন-পেমেন্টে টপপে’র মাধ্যমে সহজ কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন, যা এই ঈদে প্রিমিয়াম প্রযুক্তিকে আরও সহজলভ্য করে তুলবে।

এদিকে, অপো এ৬এস প্রো’র ক্রেতারা ‘সহজ’ থেকে ১,০০০ টাকার বাস টিকেট ভাউচার কোড জেতার সুযোগ পাবেন। মোট ২৫০ জন ভাগ্যবান ক্রেতা লটারির মাধ্যমে নির্বাচিত হবেন এবং প্রত্যেক বিজয়ী বাস টিকেট কেনার জন্য একটি করে ইউনিক ভাউচার কোড পাবেন। পাশাপাশি, এ৬এস প্রো ক্রেতারা আন্তর্জাতিক ও স্থানীয় এয়ারটিকেটের ক্ষেত্রে সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত ভাউচার সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।

 ২০২৭ সালে আসবে ওপেনএআইয়ের স্মার্ট স্পিকার

ক্যাম্পেইনের মূল আকর্ষণ হিসেবে রয়েছে একেবারে নতুন নিয়ে আসা ডিভাইস অপো এ৬এস প্রো, যেখানে বাংলাদেশের প্রথম এআই অটো জুম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা রয়েছে। ইন্টেলিজেন্ট ফেস ডিটেকশন ও স্বয়ংক্রিয় ফ্রেম অ্যাডজাস্টমেন্ট প্রযুক্তির মাধ্যমে এই ফ্রন্ট ক্যামেরা গ্রুপ সেলফিতে সবাই নিখুঁতভাবে ফ্রেমে থাকবে, তা নিশ্চিত করে। ফলে, পারিবারিক জমায়েত ও ঈদের মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করে রাখা এখন আরও সাবলীল হয়ে উঠবে।

সেলফি ক্যামেরার এই ব্যতিক্রমী উদ্ভাবনের পাশাপাশি, অপো এ৬এস প্রো শক্তিশালী অল-রাউন্ড পারফরম্যান্স প্রদান করছে। এর মধ্যে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ, স্মুথ ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে এবং আরও উন্নত ও টেকসই ব্যবহারের জন্য আইপি৬৯কে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স সক্ষমতা।

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ‘ঈদ মেগা অফার’-এর আকর্ষণীয় উপহার, সহজ কেনাকাটার সুবিধা ও অপো এ৬এস প্রো’র মতো উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে আমরা ঈদ উৎসবকে আরও অর্থবহ করে তুলতে চাই। 

 বন্ধ হয়ে যেতে পারে হিউম্যানয়েড রোবট শিল্প

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন