মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

| ১৮ ফাল্গুন ১৪৩২

অপো এ৬ এবং এ৬এক্স

৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেশে প্রথম, দাবি অপোর

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৫:৩৫, ৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৫২, ৯ ডিসেম্বর ২০২৫

৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেশে প্রথম, দাবি অপোর

অপো এ৬ ও এ৬এক্সের সাথে ২ বছরের ওয়ারেন্টিসহ ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

অপো এ৬ এবং এ৬এক্স 

অপো এ৬ ও এ৬এক্সের সাথে দুই বছরের ওয়ারেন্টিসহ ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এসেছে স্মার্টফোন কোম্পানি। তাদের দাবি, দেশে তারাই প্রথম ও একমাত্র ব্র্যান্ড হিসেবে এই সুবিধা দিচ্ছেন। । ও’ ফ্যানস ফেস্টিভাল উপলক্ষে ইন্ডাস্ট্রির প্রথম চালু হওয়া এই সুরক্ষা ব্যবস্থাটি বাংলাদেশে বিক্রয়-পরবর্তী সেবার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করবে বলেও জানায় অপো।

অপো এ৬ বা এ৬এক্স ক্রেতারা ৯০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন।   ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির অপো এ৬-এ ফোনে আইপি৬৯ আল্টিমেট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স রয়েছে। 

অপো এ৬এক্স দক্ষতা ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, যা মাল্টিটাস্কিং, বিনোদন ও প্রতিদিনের ব্যবহারের জন্য নির্ভরযোগ্য প্রসেসিং সক্ষমতা সরবরাহ করে। ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি সারাদিনের পারফরম্যান্সের জন্য দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত করে। এর ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে এবং আইস ব্লু ও প্লাম পার্পলের মতো প্রাণবন্ত রঙ ডিভাইসটিকে সক্ষমতা ও স্টাইল সমন্বয় করে ।

  ফিচার ফোনেই ব্যবহার করা যাবে ইডটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক

অপো এ৬ এবং এ৬এক্সের ক্ষেত্রে বাংলাদেশের প্রথম ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের ওয়ারেন্টি অপোর গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে জানিয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন,  এই উদ্যোগটি গুণগত মানের প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতি এবং একইসাথে, ও’ ফ্যানস কমিউনিটির প্রতি আমাদের গভীর নিষ্ঠার শক্তিশালী প্রতিফলন।

  চোরাই ফোনের অবাধ বাজার সীমান্তে! টেকস্ক্রল

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন