মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

| ১৮ ফাল্গুন ১৪৩২

স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ

প্রি-অর্ডারের সেট ডেলিভারি ৯ মার্চ, সর্বনিম্ন দাম ১২৮৪৯৯ টাকা

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৪:৫৫, ৩ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:১৯, ৩ মার্চ ২০২৬

প্রি-অর্ডারের সেট ডেলিভারি ৯ মার্চ, সর্বনিম্ন দাম ১২৮৪৯৯ টাকা

’গ্যালাক্সি এস২৬’, ‘এস২৬ প্লাস’ ও ‘এস২৬ আলট্রা’ মডেলের স্মার্টফোনগুলোর প্রি-বুকিং শেষ হবে ১৭ মার্চ

স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ

স্যামসাং দেশের বাজারে তাদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সবশেষ  স্মার্টফোন লাইনআপ গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু করেছে স্যামসাং। নতুন প্রজন্মের গ্যালাক্সি এআই–সমৃদ্ধ এই প্রিমিয়াম সিরিজটি গত ২৫ ফেব্রুয়ারি বৈশ্বিকভাবে উন্মোচন করা হয়। এরপরই দেশের বাজারে আজ প্রি-অর্ডার কার্যক্রম শুরু করে স্যামসাং বাংলাদেশ।আগামী ১৭ মার্চ পর্যন্ত প্রি-অর্ডার নেয়া হবে। 

প্রি-অর্ডার করা গ্রাহকেরা ৯ মার্চ থেকে নিজেদের প্রত্যাশিত ডিভাইস ডেলিভারি পেতে শুরু করবেন। প্রি-অর্ডারের ডেলিভারি চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এ সিরিজের স্মার্টফোনগুলোর বাণিজ্যিকভাবে বাজারে বিক্রি শুরু হবে ১৮ মার্চ।

নতুন এই ফ্ল্যাগশিপ সিরিজে রয়েছে গ্যালাক্সি এস২৬ আলট্রা, গ্যালাক্সি এস২৬ প্লাস ও গ্যালাক্সি এস২৬। প্রতিটি মডেলেই শক্তিশালী পারফরম্যান্স, পরিমার্জিত নকশা এবং উন্নত এআই–ভিত্তিক স্মার্ট অভিজ্ঞতা দিবে। প্রিমিয়াম ফিচার ও সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে ফ্ল্যাগশিপ ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে সিরিজটি।

গ্যালাক্সি এস২৬ আলট্রা–এর ক্ষেত্রে একাধিক ভ্যারিয়েন্ট এনেছে স্যামসাং। স্মার্টফোনটির ১২/৫১২ জিবি সংস্করণ কোবাল্ট ভায়োলেট, ব্ল্যাক ও স্কাই ব্লু—এই তিনটি রঙে পাওয়া যাবে ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকায়। আর ১২/২৫৬ জিবি সংস্করণ কোবাল্ট ভায়োলেট ও ব্ল্যাক রঙে মিলবে ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকায়। গ্যালাক্সি এস২৬ প্লাস ১২/২৫৬ জিবি ব্ল্যাক রঙে পাওয়া যাবে ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকায়। এ ছাড়া গ্যালাক্সি এস২৬ ১২/২৫৬ জিবি কোবাল্ট ভায়োলেট ও স্কাই ব্লু রঙে মিলবে ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকায়।

 থাকছে ৮ কোটি টাকার উপহার

গ্যালাক্সি এস২৬ আলট্রা কিনলে ক্রেতারা পাবেন ফোনের মেমোরি আপগ্রেড করা অথবা ২০ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাকের সুযোগ। পাশাপাশি ইএমআই–তে কিনলে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে।গ্যালাক্সি এস২৬ প্লাস–এর ক্ষেত্রে থাকছে ১৯ হাজার ৫০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক। এ মডেলেও ইএমআই–তে কিনলে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।গ্যালাক্সি এস২৬ কিনলে মিলবে ৮ হাজার ৫০০ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক। এ ছাড়া ইএমআই–তে কিনলে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা ।

এ ছাড়া নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ক্রয়ে সব মডেলেই সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত জিরো কস্ট ইএমআই সুবিধা পাওয়া যাবে। 

 বন্ধ হয়ে যেতে পারে হিউম্যানয়েড রোবট শিল্প

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন