বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

| ১৬ বৈশাখ ১৪৩৩

ব্লগ সাইটে অভিযোগ অনেকের

নতুন আইফোন চার্জের সময় অদ্ভুত সমস্যা

টেক স্ক্রল

প্রকাশ: ০৯:৪৮, ৩০ এপ্রিল ২০২৬

নতুন আইফোন চার্জের সময় অদ্ভুত সমস্যা

আইফোনে ব্যাটারি সমস্যার অভিযোগ

আইফোনে ব্যাটারি শতভাগ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে গেলে, চার্জারে লাগানোর পর তা দ্রুত চালু হচ্ছে না। এ সমস্যা দেখা দিচ্ছে আইফোন ১৭, ১৭ প্রো এবং এয়ারে। অভিযোগটি করেছেন অনেক ব্যবহারকারী। ব্লগ সাইট রেডিটসহ অনলাইনের বিভিন্ন ফোরামে এ নিয়ে আলোচনা হয়েছে। এমনকি প্রযুক্তিবিষয়ক সাংবাদিকরাও এ অভিযোগ করেছেন। তাদের দাবি অনুসারে, চার্জ শেষে বন্ধ হয়ে গেলে আইফোনকে চার্জে দিলেও কোনো সিগন্যাল পাওয়া যায় না। সে সময় অ্যাপলের লোগোও পর্দায় দেখা যায় না। এতে বেশকিছুক্ষণের জন্য ফোনের স্ক্রিন কালো দেখা যায়।

 রিয়েলমি বড় ব্যাটারির স্মার্টফোন আনছে ১৮ হাজার টাকার ফোনে

অনেকের অভিযোগ, ম্যাক কম্পিউটারের সাথে যুক্ত করেও তারা ভালো ফল পাননি। সমস্যা সমাধান করতে অনেকে ফোন রিস্টার্ট করেছেন, তাতেও কাজ হয়নি। তবে এটি সবার ক্ষেত্রে ঘটছে এমন নয়। কারও ক্ষেত্রে এক-দুই বার ঘটছে আবার অনেকের ক্ষেত্রে বারবার।

 ইরানভিত্তিক হ্যাকারদের হামলায় বিপর্যস্ত ইসরায়েলিরা

অনেকে ধারণা করছেন, ব্যাটারি নির্দিষ্ট ভোল্টেজের নিচে নেমে গেলে তাৎক্ষণিকভাবে চালু হতে পারে না নতুন তিনটি আইফোন। যারা ওয়্যারলেস চার্জিং ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এমনটি হওয়ার তথ্য মেলেনি। আর যাদের ওয়্যারলেস চার্জার নেই, তাদের অনেকে ৬১ ওয়াট বা ৬৫ ওয়াটের চার্জার ব্যবহার করে সমাধান পেয়েছেন বলে জানিয়েছেন।

অনলাইন ফোরামে অনেকে এ সমস্যা সমাধানে ভালো পরামর্শও দিয়েছেন। তাদের মতে সাধারণ চার্জার বাদ দিয়ে ম্যাগসেফ চার্জার ব্যবহার করা ভালো। এমনকি অ্যাপল স্টোরের টেকনিশিয়ানরাও নাকি একই পরামর্শ দিচ্ছেন।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন