বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

| ২৫ চৈত্র ১৪৩২

পয়লা বৈশাখ

৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

প্রকাশ: ১১:৪০, ৯ এপ্রিল ২০২৬

৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

পয়লা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

পয়লা বৈশাখে দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। দেশের প্রথম ও একমাত্র ব্র্যান্ড হিসেবে এই সুবিধা নিয়ে আসা হলো। নতুন ফোন কেনা সবসময়ই আনন্দের; তবে সেখানে অনেক সময় গ্যারান্টি সম্পর্কিত দুশ্চিন্তা থেকে যায়। এই বিষয়ে ব্যবহারকারীদের নিশ্চিন্ত ও পুরোপুরি আত্মবিশ্বাসী রাখতে গ্রাহককেন্দ্রিক এ উদ্যোগ নিয়ে এসেছে অপো। এবার এই ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির কারণে ক্রেতারা একদম নিশ্চিন্তে তাদের ডিভাইস ব্যবহার করার সুযোগ পাবেন।

বর্তমানে স্মার্টফোনের বাজারে অধিকাংশ ব্র্যান্ড সীমিত সময়ের রিপ্লেসমেন্ট সুবিধা বা সাধারণ ওয়ারেন্টি প্রদান করে। অপোই প্রথম ৯০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা এনেছে। 

পয়লা এপ্রিল থেকে  আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অপোর বাংলা নববর্ষ লটারি ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে এ  ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয়া হচ্ছে। 

অপোর একাধিক স্মার্টফোনের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য হবে। এর মধ্যে অপো এ৬এক্স, অপো এ৬কে, অপো এ৬, অপো এ৬এস প্রো, অপো রেনো১৪ ফাইভজি ও অপো রেনো১৫ এফ ফাইভজিও রয়েছে। ফলে, ক্রেতারা এখন তাদের পছন্দ অনুযায়ী ডিভাইস কেনার পাশাপাশি, অতিরিক্ত সুবিধাও উপভোগ করতে পাবেন। প্রথম দিন থেকেই নিশ্চিন্ত অভিজ্ঞতা নিশ্চিত করতে ক্রেতাদের জন্য থাকছে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।

এই উদযাপনকে আরও আনন্দময় করতে, ক্রেতারা একটি সহজ ও আকর্ষণীয় ডিজিটাল লটারিতে অংশনেওয়ার সুযোগ পাবেন। ডিভাইস কেনার পর ব্যবহারকারীরা অনলাইনে তাদের তথ্য জমা দিয়ে সাথেসাথেই জানতে পারবেন তারা কোন পুরস্কার জিতেছেন। আকর্ষণীয় পুরস্কারের মধ্যে রয়েছে ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক, অপো টি-শার্ট, অপো ক্যাপ ও টপপের মাধ্যমে সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্টে কার্ডলেস ইএমআই সুবিধা। এছাড়াও, অপো এ৬কে ব্যবহারকারীরা পাবেন আরও অতিরিক্ত ২ বছরের ওয়ারেন্টি।

কেবল উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে নয়, বরং অগ্রাধিকারভিত্তিক সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে ক্রেতাদের জন্য নিশ্চিত করা প্রতিশ্রুতির প্রতিফলন এ উদ্যোগ। ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চালু করার মাধ্যমে অপো কেবল বাজারে নেতৃত্বই দিচ্ছে না; বরং, স্মার্টফোন ব্র্যান্ড থেকে ক্রেতারা কী প্রত্যাশা করতে পারেন, তা নতুনভাবে নির্ধারণ করে দিচ্ছে।

 অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, পয়লা বৈশাখ নতুন সূচনা ও আনন্দের প্রতীক। আমরা চাই এই ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির মাধ্যমে আমাদের ক্রেতারা সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নতুন বছর শুরু করুক। একমাত্র ব্র্যান্ড হিসেবে এ ধরনের নিশ্চয়তা দিতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন