রিয়েলমি
বড় ব্যাটারির স্মার্টফোন আনছে ১৮ হাজার টাকার ফোনে
প্রকাশ: ১৬:৪৯, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:০৪, ২৯ এপ্রিল ২০২৬
মাত্র ১৮ হাজার টাকার ফোনে বড় ব্যাটারির স্মার্টফোন আনবে রিয়েলমি
রিয়েলমি
মাত্র ১৮ হাজার টাকার ফোনে বড় ব্যাটারির স্মার্টফোন আনবে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি।
বর্তমানে এই রেঞ্জের স্মার্টফোনে ৫,০০০ থেকে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাওয়া যায়। রিয়েলমি এই রেঞ্জকে আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। ঘনঘন চার্জ দেয়া ছাড়াই দীর্ঘসময় ধরে স্মার্টফোন ব্যবহার করতে চান এমন ক্রেতাদের প্রত্যাশা পূরণেই নিয়ে আসা হচ্ছে এ ব্যাটারি ।
নির্ভরযোগ্য পারফরম্যান্স ও ভ্যালু-ড্রিভেন ফিচারের জন্য ব্যাপক জনপ্রিয় রিয়েলমির সি-সিরিজ থেকে এই ডিভাইসটি নিয়ে আসা হতে পারে। এ সেগমেন্টের স্মার্টফোনে নতুন মানদণ্ড তৈরি করবে রিয়েলমি। একইসাথে, সাশ্রয়ী মূল্যে সারাদিন ব্যবহারের সক্ষমতায় অতুলনীয় হয়ে উঠবে এটি।













