বুধবার, ০১ জুলাই ২০২৬

| ১৬ আষাঢ় ১৪৩৩

নিয়ন্ত্রণ বাড়ছে ব্যবহারকারীর

পছন্দের কনটেন্ট পেতে ইনস্টাগ্রামে নতুন ফিচার

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৬:০৪, ১ জুলাই ২০২৬

পছন্দের কনটেন্ট পেতে ইনস্টাগ্রামে নতুন ফিচার

পছন্দের কনটেন্ট পেতে ইনস্টাগ্রামে নতুন ফিচার

সহজে পছন্দের কনটেন্ট পেতে নতুন ফিচার ইউর অ্যালগরিদম যুক্ত করতে যাচ্ছে সামাজিক যোগযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। ব্যবহারকারীকে আরও বেশি নিয়ন্ত্রণ দিতে নতুন এই ফিচার নিয়ে ইতোমধ্যে কাজ করছে প্ল্যাটফর্মটি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান প্ল্যাটফর্মটির প্রধান অ্যাডাম মোসেরি।

ইনস্টাগ্রামে প্রায়ই পছন্দের কনটেন্টের পরিবর্তে এমন সব পোস্ট দেখা যায়, যেগুলোর সাথে ব্যবহারকারীর কোনো সম্পর্ক নেই। এবার সেই অভিজ্ঞতা পরিবর্তন করতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরির পোস্ট থেকে জানা যায়, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা জানাতে পারবেন কোন ধরণের কনটেন্ট দেখতে বেশি আহগ্রী তারা। এবং কোন কনটেন্টের প্রতি অনাগ্রহী।

অ্যাডাম মোসেরি বলেন, হোম স্ক্রিন থেকে ব্যবহারকারীরা যাতে সহজে তাদের পছন্দের কনটেন্ট বাছাই করতে পারেন এমন পরিকল্পনা নিয়ে কাজ চলছে। বর্তমানে ইনস্টাগ্রামের ফিডে অনেক সময় এমন পোস্ট আসে, যেগুলো ব্যবহারকারীরা নিজে অনুসরণ করেননা। নতুন এই ফিচারের লক্ষ্য ব্যবহারকারীর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আরো বাড়িয়ে দেয়া। 

আগামীতে ইনস্টাগ্রামের ফিড অ্যালগরিদমের সিদ্ধান্তের পরিবর্বতে গুরুত্ব পাবে ব্যবহারকারীর সিদ্ধান্ত। বর্তমানে ইনস্টাগ্রামের ব্যবহারকারী ৩ বিলিয়ন।

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন