বন্ধ ৪৭ লাখ টিকটক-ইউটিউব অ্যাকাউন্ট
১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়ার পদক্ষেপ
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৪:১০, ২৭ জুন ২০২৬ | আপডেট: ০২:১৯, ২৮ জুন ২০২৬
১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়ার পদক্ষেপ
ইন্দোনেশিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ কার্যকর করতে যাচ্ছে দেশটির সরকার। এর অংশ হিসেবে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম টিকটক ও ইউটিউব ইতোমধ্যে ৪৭ লাখ শিশুর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে। ২৬ জুন দেশটির যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রী মেউত্যা হাফিদ এ তথ্য জানান।
টিকটক-ইউটিউব মিলিয়ে নিষ্ক্রিয় ৪৭ লাখ অ্যাকাউন্ট
মন্ত্রী জানান, শিশুদের অতিরিক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, সাইবার বুলিং এবং অনলাইনে ক্ষতিকর কনটেন্টের প্রভাব কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক ৪১ লাখ এবং গুগলের মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব ৬ লাখ শিশুর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে। তবে এ বিষয়ে টিকটক ও ইউটিউবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মার্চে জারি হয় নতুন বিধিমালা
চলতি বছরের মার্চে ইন্দোনেশিয়া একটি নতুন বিধিমালা জারি করে। এতে উচ্চ ঝুঁকির আশঙ্কায় ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়। এই তালিকায় রয়েছে এক্স (সাবেক টুইটার), মেটার ইনস্টাগ্রাম এবং জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল হতে হবে
মন্ত্রী মেউত্যা হাফিদ বলেন, শুধু শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশাধিকার বিলম্বিত করলেই হবে না, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আচরণেও পরিবর্তন আনা প্রয়োজন। তিনি জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জমা দেওয়া প্রতিবেদনও যাচাই করা হচ্ছে।
শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ
বিশেষজ্ঞদের মতে, অল্প বয়সে দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ফলে শিশুদের মানসিক স্বাস্থ্য, সামাজিক আচরণ এবং পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাদের ধারণা, ভবিষ্যতে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর সরকারি নিয়ন্ত্রণ আরও কঠোর হতে পারে।
মোবাইল অপারেটরদের বকেয়ার বড় অংশ অনিষ্পন্ন ভ্যাট
বিশ্বের বিভিন্ন দেশেও বাড়ছে কড়াকড়ি
শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে কঠোর নীতি গ্রহণ করেছে। গত বছর অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। দেশটির সরকারের মতে, অপ্রাপ্তবয়স্কদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য এই পদক্ষেপ জরুরি।
অস্ট্রেলিয়ার সেই উদ্যোগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিভিন্ন দেশ। এরই মধ্যে চলতি মাসে যুক্তরাজ্য সরকারও গেমিং ও লাইভ-স্ট্রিমিং প্ল্যাটফর্মসহ বিভিন্ন ডিজিটাল সেবায় শিশুদের প্রবেশ নিয়ন্ত্রণে আরও বিস্তৃত বিধিনিষেধ আনার পরিকল্পনার ঘোষণা দিয়েছে।
সময়সীমা নির্ধারণ সংক্রান্ত সমস্যা ইলন মাস্ক
সূত্র: রয়টার্স