হাত না দিয়েই করা যাবে কল
এআই স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে অ্যামাজন
টেক স্ক্রল
প্রকাশ: ১০:৪৯, ২৩ মার্চ ২০২৬
অ্যামাজন ফায়ার স্মার্টফোন
২০১৪ সালেই স্মার্টফোনের বাজারে এসেছিল অ্যামাজন। ফোনের নাম ছিল ফায়ার ফোন। এটির সফটওয়্যার ছিল ফায়ার ওএস। তবে অ্যানড্রয়েড এবং আইওএসের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারেনি এই অপারেটিং সিস্টেম। ফলাফল হিসেবে এক বছরের মাথায় ফোনের বাজার থেকে বিদায় নেয় অ্যামাজন।
যে বৈদ্যুতিক গাড়ি মাত্র ৯ মিনিটেই ফুল চার্জ হয়
এক দশকের বেশি সময় আগের সেই ভুল থেকে শিক্ষা নিয়ে, নতুন করে বাজারে আসতে চাচ্ছে কোম্পানিটি। অনলাইন শপিংয়ের প্ল্যাটফর্ম হিসেবে অ্যামাজনের পরিচিতি বেশি হলেও, ফায়ার টিভি স্টিক, কিনডল, ইকো স্পিকার, ভার্চুয়াল অ্যাসিসটেন্টের মতো ডিভাইসও আছে তাদের ঝুলিতে। তাই নতুন স্মার্টফোন প্রকল্প নিয়ে অনেকে আশার আলোও দেখছেন।
কিভাবে ৫০০ বিলিয়ন সম্পদের মালিক হন ইলন মাস্ক
অ্যামাজনের এই প্রকল্পের অভ্যন্তরীণ নাম ট্রান্সফরমার। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এমন ফোন বানাতে চাইছে যেটি নিয়ন্ত্রণ করা যাবে ভয়েস কমান্ডের মাধ্যমে। পুরো বিষয়টি দেখভালের জন্য রাখা হতে পারে ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট অ্যালেক্সাকে। এতে ফোনে হাত না দিয়েই কল করা, মেসেজ পাঠানো, অ্যাপ খোলা কিংবা অনলাইন শপিংয়ের মতো কাজ করা যাবে বলে আশা করা হচ্ছে।
ফায়ার ফোন ব্যর্থ হওয়ার কারণ ছিল তাতে গুগল প্লে স্টোরের সেবা না থাকা। তাই নতুন ফোনে অ্যাপ স্টোরের ওপর নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে অ্যামাজন। যাতে দৈনন্দিন কাজে অ্যাপের কাজ করে দেবে ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট। অবশ্য বাজার বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এআই এজেন্টই হল স্মার্টফোনের ভবিষ্যত, অ্যাপ ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাবে।
সূত্র: রয়টার্স













