বুধবার, ০১ এপ্রিল ২০২৬

| ১৭ চৈত্র ১৪৩২

আসছে নতুন দুটি মডেল

পাওয়ারের কাঁচ লাগানো যাবে মেটার স্মার্ট গ্লাসে

টেক স্ক্রল

প্রকাশ: ১০:২৮, ১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৩৩, ১ এপ্রিল ২০২৬

পাওয়ারের কাঁচ লাগানো যাবে মেটার স্মার্ট গ্লাসে

মেটার রে-বেন স্মার্ট চশমা

আসছে নতুন দুটি মডেল

স্মার্ট চশমার ব্যবহার বাড়ছে দ্রুত। এই বাজারের সবচেয়ে বড় অংশ এখন মেটার দখলে। এবার, রে-বেন ব্র্যান্ডের সঙ্গে যৌথভাবে আনা স্মার্ট চশমার দুটি নতুন মডেল বাজারে ছাড়ার পরিকল্পনা করছে মেটা। যেখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পাওয়ারের কাঁচ ব্যবহার করা যাবে। এতে যারা চোখের সমস্যায় ভুগছেন, তারাও পরতে পারবেন স্মার্ট চশমা। নতুন দুটি মডেলের কোড নাম দেয়া হয়েছে স্ক্রাইবার এবং ব্লেজার।

 ইরান যুদ্ধে হরমুজের তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন ক্যাবল চরম ঝুঁকিতে

২০২৬ সালের এপ্রিলেই স্মার্ট চশমার দুটি মডেল আনার ঘোষণা দিতে পারে মেটা। এআই প্রযুক্তিনির্ভর চশমাগুলোতে ক্যামেরা, মাইক্রোফোন এবং স্পিকার আছে। এছাড়া মেটার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংযোজন করা হয়েছে সেখানে। ওয়াই-ফাই ৬ এবং ইউ.এন.আই.আই-৪ ব্যান্ডও সমর্থন করবে চশমাগুলো। তাই বর্তমান মডেলগুলোর তুলনায় আরও ভালো অভিজ্ঞতা দেবে নতুন দুটি। সঙ্গে পাওয়া যাবে উন্নত মানের চার্জিং কেস।

বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, ব্লেজার মডেলটির দুটি ফ্রেম আনতে পারে মেটা। আর স্ক্রাইবার মডেলটি হবে নির্দিষ্ট ফ্রেমের।

একটি বিষয় উল্লেখ না করলেই নয়। স্মার্ট চশমার ব্যবহার যেমন বাড়ছে, তেমনি এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা না হওয়ার উদ্বেগ। কারণ, বাইরে থেকে বোঝা কঠিন কেউ সাধারণ চশমা পরেছেন, নাকি ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা ব্যবহার করছেন। অথচ এ ধরনের চশমার মাধ্যমে সহজেই গোপনে ভিডিও ধারণ বা ছবি তোলা সম্ভব।

 চরম দুর্যোগেও লক্ষ্যভেদে সক্ষম যে মার্কিন স্মার্ট বোমা

এছাড়া স্মার্ট চশমায়, নিজেদের ফেস ডিটেকশন প্রযুক্তি ফিরিয়ে আনার চিন্তাও করছে মেটা। ব্যাপক সমালোচনার মুখে ফেসবুক থেকে এই প্রযুক্তি বাদ দিয়েছিল মেটা। চশমায় ফেস ডিটেকশন প্রযুক্তি যুক্ত হলে, ব্যক্তিগত গোপনীয়তা চরমভাবে লঙ্ঘন হবে বলেও ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য নেক্সট ওয়েব

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন