নিউ এনার্জি ভেহিকল
ঢাকায় বড় আউটলেট, বিক্রয় বাড়ার সম্ভাবনা দেখছে বিওয়াইডি
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৫:০৩, ৫ মে ২০২৬ | আপডেট: ১৫:০৬, ৫ মে ২০২৬
ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর
নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডি রাজধানীর তেজগাঁওয়ের অ্যারিস্টো টাওয়ারে ৬,০০০ বর্গফুটের শোরুম উদ্বোধন করেছে। বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং এই আউটলেট উদ্ধোধনী অনুষ্ঠানে বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ বিওয়াইডির জন্যগুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। এক্সক্লুসিভ এই শোরুম বাংলাদেশের ক্রেতাদের কাছে বিশ্বমানের নিউ এনার্জি মোবিলিটিকে আরও সহজলভ্য করবে।
এ সময় উপস্থিত ছিলেন- সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন, চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের ও হেড অব নেটওয়ার্ক ডেভেলপমেন্ট মিথুন ভট্টাচার্য।
শোরুম উদ্বোধনের পর, ঢাকার শেরে বাংলা নগরে অবিস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি এক্সক্লুসিভ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে প্রি-অর্ডার করা এনইভি ক্রেতাদের কাছে গাড়ি হস্তান্তর করা হয়।
এসময় বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, বিওয়াইডি বাংলাদেশে সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি, ক্রেতাদের হাতে তাদের গাড়িগুলো হস্তান্তর করেছে।
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি













