রোববার, ১৭ মে ২০২৬

| ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

রিয়েলমি সি১০০আই

৬ মে পর্যন্ত চলবে প্রি-বুকিং

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৬:১৭, ৪ মে ২০২৬ | আপডেট: ১১:৪১, ৫ মে ২০২৬

৬ মে পর্যন্ত চলবে প্রি-বুকিং

Pre-booking of the segment’s first 7000mAh smartphone, realme C100i is on

রিয়েলমি সি১০০আই

নতুন স্মার্টফোন সি১০০আই উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি। এরই অংশ হিসেবে সারাদেশে ডিভাইসটির প্রি-বুকিং শুরু হয়েছে। প্রতিদিনের নির্ভরযোগ্য পারফরম্যান্স ও দীর্ঘসময় চার্জ থাকবে এমন স্মার্টফোন চাচ্ছেন এমন ব্যবহারকারীদের জন্যই ডিভাইসটি নিয়ে আসা হয়েছে। একইসাথে, অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ আর্লি-বার্ড সুবিধা রয়েছে এতে।

প্রি-বুকিং ক্যাম্পেইনটি ০৬ মে পর্যন্ত চলবে। এর মাধ্যমে ক্রেতারা দুই বছরের ওয়ারেন্টি ও টপপের মাধ্যমে ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধা গ্রহণ করতে পারবেন, যা ডিভাইসটিকে আরও সাশ্রয়ী করে তুলবে।

 শিশুদের ভিজ্যুয়াল স্টোরিটেলিং শেখানোর ৩ বছর

ব্যবহারকারীদের জন্য ব্যাটারি চ্যাম্পিয়ন হিসেবে নিয়ে আসা রিয়েলমি সি১০০আইতে  ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ব্র্যান্ডটির ‘অল ডে এনার্জি, ওরি-ফ্রি ব্যাটারি লাইফ’ প্রতিশ্রুতিরই অংশ। ডিভাইসটিতে ৬.৭৭ ইঞ্চির ১২০ হার্জ আলট্রা স্মুথ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফলে, এখন ২১ ঘন্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং ও ৯৬.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করা সম্ভব হবে।

মাত্র ৮.৩৮ মিলিমিটারের রিয়েলমি সি১০০আই এই সেগমেন্টের সবচেয়ে পাতলা ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন। একইসাথে, এতে ৬ ওয়াটের রিভার্স চার্জিং রয়েছে এবং ১৬০০+ সাইকেল ব্যবহারে সক্ষম ৬ বছরের ব্যাটারি ডিউরেবিলিটি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও গেমিং, স্ট্রিমিং বা ব্যস্ত রাস্তায় চলাচলের সময় কল, এলার্ট বা মিডিয়া স্পষ্টভাবে টের পাওয়া নিশ্চিত করতে ডিভাইসটিতে ৩০০% ভলিউম ও আলট্রা-ক্লিয়ার স্পিকার ব্যবহার করা হয়েছে।

অনবদ্য ব্যাটারি লাইফ, স্লিম ডিজাইন ও অনন্য বিনোদন ফিচার নিয়ে আসার মাধ্যমে এই সেগমেন্টের সবচেয়ে আকর্ষণীয় উন্মোচনগুলোর মধ্যে অন্যতম হতে যাচ্ছে এই রিয়েলমি সি১০০আই।

 ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলায় বিপর্যস্ত ইসরায়েলিরা 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন