বাড়িয়ে বলা যেন মাস্কের অভ্যাস
ঘোষণার ৭ বছর পর উৎপাদনে এলো টেসলা সেমি ট্রাক
টেক স্ক্রল
প্রকাশ: ১০:১৪, ৪ মে ২০২৬ | আপডেট: ১১:২৭, ৪ মে ২০২৬
২০১৭ সালে টেসলা সেমি ট্রাক ও রোডস্টার উন্মোচন হয়
বাড়িয়ে বলা যেন মাস্কের অভ্যাস
টেসলার ইলেকট্রিক সেমি ট্রাক আদৌ বাজারে আসবে কি না, তা নিয়েই সংশয় তৈরি হচ্ছিল। কারণ, বার বার এটি উৎপাদন শুরুর তারিখ পরিবর্তন করেছেন ইলন মাস্ক। এই ট্রাক প্রথম উন্মোচন হয় ২০১৭ সালে। করোনার বছর, ২০১৯ সালে এর উৎপাদন শুরু হবে বলে ঘোষণা দিয়েছিলেন ইলন মাস্ক। তা হয়নি। পরে ঘোষণা আসে ২০২০ সালে শুরু হবে। সেটিও হয়নি। এভাবে ২০২১, ২০২২ সাল যায়। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে টেসলার গিগা ফ্যাক্টরি সম্প্রসারণ প্রকল্পে, সেমি ট্রাক উৎপাদনের জন্য বিশেষ একটি কারখানার পরিকল্পনা যুক্ত করা হয়। সেসময় লক্ষ্য ধরা হয় ২০২৪ সাল। তবে সে পরিকল্পনাও ভেস্তে যায়।
বাজারে আসতে যাচ্ছে সোডিয়াম আয়ন ব্যাটারির গাড়ি
অবশেষে ২০২৬ সালে এসে, নির্ধারিত সময়ের ৭ বছর পর, বড় পরিসরে উৎপাদন শুরু হলো টেসলা সেমি ট্রাকের। টেসলা বলেছে, তারা টেক্সাসের ১৭ লাখ বর্গফুটের কারখানায় বছরে ৫০ হাজার ট্রাক তৈরি করতে পারবে বলে আশা করছে।
অথচ, ভলভোর ইলেকট্রিক ট্রাক উন্মোচন হয় ২০২০ সালের দিকে। এক বছর পরই তারা জোরেশোরে উৎপাদন শুরু করে। সুইডেনের এই কোম্পানিই এখন ইলেকট্রিক ট্রাকের বাজারে নেতৃত্ব দিচ্ছে।
টিভির সেই রোবোকপ কি সত্যি হতে যাচ্ছে?
মাস্কের সময়সীমা নির্ধারণ সংক্রান্ত সমস্যা শুরু টেসলার এই ট্রাক ঘিরেই হয়নি। এটি যেন অভ্যাস করে ফেলেছেন তিনি। তার বিভিন্ন কোম্পানির জন্য প্রায়ই অতি আশাবাদী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন, তবে তাতে সফলতা আসে না।
সেমি ট্রাক উন্মোচনের সময়ই রোডস্টারও দেখিয়েছিল টেসলা। ঘোষণা ছিল ২০২০ সালে উৎপাদনে যাওয়ার। মানুষের মাঝে এ নিয়ে ব্যাপক আগ্রহও ছিল। সেই উৎপাদন লক্ষ্যমাত্রাও পেছাতে পেছাতে ২০২৭ সালে এসে ঠেকেছে।
যে বৈদ্যুতিক গাড়ি মাত্র ৯ মিনিটেই ফুল চার্জ হয়
ইলন মাস্ক তার মঙ্গল গ্রহে রকেট পাঠানোর সময়সীমাও পিছিয়ে দিয়েছেন। শুরুতে দাবি করেছিলেন, কোম্পানির স্টারশিপ রকেটের মাধ্যমে ২০২২ সালেই এ অভিযান শুরু হবে। তবে সব ডেটা বিশ্লেষণ করে আন্তর্জাতিক বিভিন্ন সাইট বলেছে, মাস্কের মঙ্গল মিশন পরিচালনায় এখনও কয়েক বছর সময় লাগবে।
সূত্র: এনগেজেট













