রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

| ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

সরাসরি ভিডিও থেকেই তথ্য ও অনুবাদ, থামাতে হবে না ভিডিও

ইউটিউব শর্টসে আসছে গুগল লেন্স, মিলবে ভিডিওতে দেখা বিষয়বস্তুর তথ্য

প্রকাশ: ১৪:২০, ১ জুন ২০২৫ | আপডেট: ১৪:২২, ১ জুন ২০২৫

ইউটিউব শর্টসে আসছে গুগল লেন্স, মিলবে ভিডিওতে দেখা বিষয়বস্তুর তথ্য

ছবি তুলে বা ফোনের গ্যালারিতে থাকা ছবির মাধ্যমে যেকোনো বিষয় দ্রুত খুঁজে বের করার সুবিধা দেয় গুগল লেন্স। এবার এই প্রযুক্তিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে গুগল। এবার ইউটিউব শর্টসেও যুক্ত হতে যাচ্ছে গুগল লেন্সের সুবিধা, যা ব্যবহারকারীদের জন্য ভিডিওতে দেখা যেকোনো দৃশ্য বা বস্তুর তথ্য খুঁজে বের করা আরও সহজ করে তুলবে।

গুগলের তথ্য অনুযায়ী, ইউটিউব শর্টস ভিডিও দেখার সময় যখন কেউ ভিডিও পজ করবেন, তখন স্ক্রিনের ওপরের দিকে ‘Lens’ নামের একটি অপশন দেখানো হবে। এই অপশনে ক্লিক করে ভিডিওর নির্দিষ্ট অংশ ট্যাপ, হাইলাইট বা চিহ্নিত করলে গুগল লেন্স বস্তু বা দৃশ্য সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য সরাসরি ভিডিওর ওপরেই ওভারলে আকারে দেখাবে। এতে করে আলাদা করে গুগলে সার্চ করতে হবে না।

বর্তমানে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু করেছে গুগল। প্রাথমিকভাবে এই সার্ভিসে কোনো ধরনের বিজ্ঞাপন দেখানো হচ্ছে না। তবে গুগল জানিয়েছে, যেসব ইউটিউব শর্টসে অ্যাফিলিয়েট লিংক বা পেইড প্রমোশন যুক্ত রয়েছে, সেখানে এই লেন্স ফিচার কাজ করবে না।

নতুন এই সুবিধায় গুগল লেন্সের সঙ্গে থাকবে অনুবাদ বাটন, যার মাধ্যমে ভিডিওতে থাকা লেখা বা সাবটাইটেল সরাসরি অনুবাদ করে নেওয়া যাবে। গুগল জানিয়েছে, খুব শিগগিরই এই সুবিধা সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন