বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগ
রাজশাহীতে ভিভাসফটের কার্যক্রম পরিদর্শন
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১২:৪০, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই শিক্ষার্থীদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বিষয়ে ভিভাসফটের মেন্টরিং
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগ
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি রাজশাহীতে ভিভাসফট লিমিটেডের অফিস পরিদর্শন করেছেন। বাস্তবে একটি পেশাদার সফটওয়্যার কোম্পানি কীভাবে পরিচালিত হয়, তা সরাসরি দেখার আগ্রহ থেকেই তারা এই সফরে অংশ নেন। ভিভাসফট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের শিল্পখাতে প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনে সহায়তা করে। এই সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সফটওয়্যার ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারে, যা সবসময় পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত থাকে না।
গত ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক মো. খালিদ সাকিবের নেতৃত্বে ২৯তম, ৩০তম এবং ৩১তম ব্যাচের শিক্ষার্থীরা ভিভাসফটের অফিস পরিদর্শন করেন। তাদের স্বাগত জানান ভিভাসফটের রাজশাহী অফিসের হেড অব সফটওয়্যার ডেভেলপমেন্ট উদয়ন ঘোষ।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা মডার্ন সফটওয়্যার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড নিয়ে একটি টেকনিক্যাল সেশনে অংশ নেয়। সেখানে সফটওয়্যারের ফ্রন্টএন্ড ও ব্যাকএন্ড কীভাবে তৈরি করা হয়, সে বিষয়ে আলোচনা হয়। এছাড়া কোড লঞ্চ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত বিভিন্ন টুল, যেমন সিআই/সিডি সিস্টেম সম্পর্কেও তারা ধারণা লাভ করেন। এর পর একটি মেন্টরশিপ সেশনেও তারা অংশগ্রহণ করেন।
সেখানে শিক্ষার্থীরা ফ্রেশার হিসেবে ক্যারিয়ার শুরু করার উপায় সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি কোডিং সমস্যা সমাধান এবং প্রজেক্ট তৈরির গুরুত্ব নিয়েও আলোচনা হয়। ভিভাসফট টিম তাদের দেখিয়ে দেয় কীভাবে একটি পেশাদার সিভি তৈরি করলে নিয়োগদাতাদের কাছে আলাদা করে নিজেকে তুলে ধরা যায়।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. খালিদ সাকিব বলেন, প্রচলিত শ্রেণিকক্ষের পাঠদান সবসময় মডার্ন আইটি ইন্ডাস্ট্রির বাস্তব চিত্র তুলে ধরে না। এই সফর শিক্ষার্থীদের প্রফেশনাল ওর্য়াকফ্লো এবং ক্যারিয়ারের প্রাথমিক ধাপ সম্পর্কে মূল্যবান ধারণা দিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সসহ (এআই) নতুন প্রযুক্তি কীভাবে চাকরির ক্ষেত্র ও প্রয়োজনীয় দক্ষতার ধরন পরিবর্তন করছে, সে বিষয়েও শিক্ষার্থীরা ধারণা পেয়েছে।
ভিভাসফটের রাজশাহী অফিসের হেড অব সফটওয়্যার ডেভেলপমেন্ট উদয়ন ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও সফটওয়্যার ইন্ডাস্ট্রির মধ্যে যে ব্যবধান রয়েছে, তা কমিয়ে আনাই ভিভাসফটের লক্ষ্য। তিনি জানান, রাজশাহীর স্থানীয় মেধাবী তরুণদের খুঁজে বের করা ও তাদের সহায়তা করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
নগদ উদ্যোক্তার সন্তানদের জন্য ‘কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতা
বর্তমানে বাংলাদেশসহ আন্তর্জাতিক পরিসরেও দ্রুত সম্প্রসারণ করছে ভিভাসফট। এই সম্প্রসারণের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি স্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে আরও সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগের পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য, রাজশাহীকে দেশের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
আরও বেশি মানুষকে এই খাতে যুক্ত করতে ভিভাসফট “উইকডেমি”নামে একটি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। এই কর্মসূচির মাধ্যমে রাজশাহীর নারী শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা পেশাদার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে উঠতে পারেন।
এই অভিজ্ঞতা তাদের স্থানীয় প্রশিক্ষণ ও বৈশ্বিক ক্যারিয়ার সম্ভাবনার মধ্যে একটি শক্তিশালী সংযোগ তৈরি করতে সহায়তা করেছে।
প্রাপ্তবয়স্ক প্রেমিকা-প্রেমিকের মতো আচরণ করবে চ্যাটজিপিটি
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি













