শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

| ৬ ফাল্গুন ১৪৩২

সব স্মার্টফোন ব্যবহারকারীই বিপদে

ব্যক্তির অবস্থান আর ব্যাংকের তথ্যও জেনে যায় নতুন স্পাইওয়্যার

টেক স্ক্রল

প্রকাশ: ১৩:২০, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ব্যক্তির অবস্থান আর ব্যাংকের তথ্যও জেনে যায় নতুন স্পাইওয়্যার

ব্যাংকের তথ্যও জেনে যায় নতুন স্পাইওয়্যার

সব স্মার্টফোন ব্যবহারকারীই বিপদে

স্পাইওয়্যার ফোনের তথ্য চুরি করে হ্যাকারের কাছে পাঠিয়ে দেয়। এভাবে টার্গেট পারসনের অনলাইন  তো বটেই, দৈনন্দিন কাজের ব্যাপারেও নজরদারি করে সাইবার অপরাধীরা। স্পাইওয়্যারের কাজের ধরনভেদে একেকটি একেক রকম হয়। এতে ব্যবহারকারী বা টার্গেট ব্যক্তির প্রতারিত হওয়ার শঙ্কা বেড়ে যায়। তাই কিছুদিন পরপরই নতুন স্পাইওয়্যার বানানো হয়। এবার স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম ‘জিরো ডে র‍্যাট’ নামের নতুন স্পাইওয়্যারের সন্ধান মিলেছে। এটি বের করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আইভেরিফাই।

তাদের তথ্য বলছে, অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি আইফোনেও সরাসরি নজরদারি করে জিরো ডে র‍্যাট। আদান-প্রদান করা বার্তা পড়াসহ ব্যবহারকারীর অবস্থানের তথ্যও সরাসরি গুগল ম্যাপসে দেখতে পারেন হ্যাকার। এমনকি ফোনে থাকা ব্যাংক কিংবা আর্থিক তথ্যও চলে যায় তাদের হাতে। গবেষকদের দাবি, টেলিগ্রামে জিরো ডে র‍্যাট স্পাইওয়্যার বিক্রির বিজ্ঞাপন দেয়া হচ্ছে। স্পাইওয়্যারটি সংক্রামিত ফোন পরিচালনার জন্য পূর্ণাঙ্গ প্যানেল দেয়। এই প্যানেল অ্যান্ড্রয়েডের ভার্সন ৫ থেকে ১৬ এবং আইওএসের সবশেষ সংস্করণ ২৬ পর্যন্ত সমর্থন করে। ফলে সব ধরনের ফোন ব্যবহারকারীই স্পাইওয়্যার হামলার ঝুঁকিতে।

 বাজারে আসতে যাচ্ছে সোডিয়াম আয়ন ব্যাটারির গাড়ি

জিরো ডে র‍্যাট স্পাইওয়্যার কীভাবে ফোনে প্রবেশ করে তা জানায়নি আইভেরিফাই। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সাধারণত বিভিন্ন অ্যাপের সঙ্গে ফোনে স্পাইওয়্যার প্রবেশ করে থাকে। তাই অ্যাপ নামানোর ক্ষেত্রে খুব সতর্ক থাকার পরামর্শ তাদের।

 চিপ বসানো ছাড়াই মানুষের মনের কথা উদ্ভাবনের প্রযুক্তিতে স্যাম অল্টম্যানের বিপুল বিনিয়োগ

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন