চীনা নির্মাতা চ্যাংগানের উদ্যোগ
বাজারে আসতে যাচ্ছে সোডিয়াম আয়ন ব্যাটারির গাড়ি
টেক স্ক্রল
প্রকাশ: ১১:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বাজারে আসছে সোডিয়াম আয়ন ব্যাটারির গাড়ি
বিশ্বে প্রথম সোডিয়াম আয়ন ব্যাটারিতে চলা গাড়ি আনতে যাচ্ছে চীনের চ্যাংগান। এ নিয়ে সাধারণভাবে আগ্রহ জন্মাতে না-ও পারে। কিন্তু এই ব্যাটারির বিশেষত্ব জানলে, আগ্রহ বাড়তে পারে বৈকি।
আমরা স্মার্টফোনে যে ব্যাটারি ব্যবহার করি, সেগুলো বেশিরভাগই লিথিয়াম আয়ন বেজড। সোডিয়াম আয়নের প্রধান সুবিধা হলো সহজলভ্যতা। প্রকৃতিতে সোডিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়। এজন্য এ ব্যাটারি তৈরিতে খরচ লিথিয়াম ব্যাটারির চেয়ে প্রায় ৩০ শতাংশ কম হতে পারে। এই ব্যাটারি লিথিয়াম ব্যাটারির তুলনায় কম দাহ্য, অর্থাৎ উচ্চ তাপমাত্রায়ও নিরাপদ। সোডিয়াম আয়ন ব্যাটারি খুব দ্রুত চার্জ করা যায়। তাছাড়া প্রকৃতি থেকে যতো সহজে সোডিয়াম পাওয়া যায়, লিথিয়াম আহরণ ততো সহজ নয়।
পূর্ণাঙ্গ বৈদ্যুতিক পিকআপ আনলো টয়োটা
আরেকটি বড় সুবিধ হচ্ছে, সোডিয়াম আয়ন ব্যাটারি প্রচণ্ড ঠান্ডার মধ্যে কাজ করতে পারে, ফলে খুব বেশি বরফের মধ্যেও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নষ্ট হবে না। চ্যাংগানের তৈরি গাড়িতে ‘নেভো এ০৬’ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। চলতি বছরই ছাড়া হবে বাজারে।
চীনের ইনার মঙ্গোলিয়া কিংবা কানাডার মতো অঞ্চল প্রচণ্ড ঠান্ডার জন্য পরিচিত। শীতের সময় সেখানকার তাপমাত্রা প্রায়ই এমন পর্যায়ে নেমে যায় যে বৈদ্যুতিক গাড়ি কাজ করতে পারে না। সোডিয়াম আয়ন ব্যাটারির কার্যক্ষমতা পরীক্ষায় দেখা গেছে, শূন্যের ৪০ ডিগ্রি নিচের তাপমাত্রায় মোট সক্ষমতার ৯০ শতাংশের বেশি ধরে রাখতে পেরেছে এটি।
এআই নিয়ে ভয়াবহ পরিণতির সতর্কবার্তা জেমস ক্যামেরনের
সোডিয়াম আয়ন ব্যাটারির গাড়ি একবার চার্জে প্রায় ২৫০ কিলোমিটার চলতে পারে। এমনকি মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসেও সোডিয়াম আয়ন ব্যাটারি সহজে চার্জ করা সম্ভব হয়েছে বলে গবেষণায় দেখা গেছে।
সোডিয়াম-আয়ন ব্যাটারির উৎপাদন বৈদ্যুতিক গাড়ি শিল্পে ‘ডুয়াল কেমিস্ট্রি’ প্রযুক্তির নতুন ধাপ শুরু করেছে। ব্যবহার ও পরিবেশ অনুযায়ী নির্মাতারা ভবিষ্যতে ভিন্ন ধরনের ব্যাটারি প্রযুক্তি বেছে নিতে পারবেন। বিশেষ করে শীতপ্রধান অঞ্চলে চলাচলকারী গাড়ির ক্ষেত্রে সোডিয়াম-আয়ন ব্যাটারি কার্যকর বিকল্প হতে পারে। সোডিয়াম আয়ন ব্যাটারিতে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়ে দুর্ঘটনার ঝুঁকি তুলনামূলকভাবে কম। বড় পরিসরে উৎপাদন শুরু হলে কম দামেই মিলতে পারে সোডিয়াম আয়ন ব্যাটারির গাড়ি।
সূত্র: ইনসাইড ইভি













