বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

| ১৬ আষাঢ় ১৪৩৩

পছন্দের কনটেন্ট বেছে নেবেন ব্যবহারকারী

ইনস্টাগ্রামে আসছে ‘ইউর অ্যালগরিদম’ ফিচার

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৬:০৪, ১ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:১৩, ২ জুলাই ২০২৬

ইনস্টাগ্রামে আসছে ‘ইউর অ্যালগরিদম’ ফিচার

পছন্দের কনটেন্ট পেতে ইনস্টাগ্রামে নতুন ফিচার

ব্যবহারকারীদের পছন্দের কনটেন্ট আরও সহজে দেখানোর লক্ষ্যে ‘ইউর অ্যালগরিদম’ (Your Algorithm) নামে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফিডে কোন ধরনের কনটেন্ট বেশি দেখতে চান এবং কোন ধরনের কনটেন্ট কম দেখতে চান, সে বিষয়ে আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন।ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পছন্দের কনটেন্ট বেছে নেওয়ার সুযোগ পাবেন ব্যবহারকারীরা

বর্তমানে ইনস্টাগ্রামের ফিডে অনেক সময় এমন পোস্ট দেখা যায়, যেগুলোর সঙ্গে ব্যবহারকারীর আগ্রহ বা অনুসরণ করা অ্যাকাউন্টগুলোর সরাসরি সম্পর্ক থাকে না। নতুন ‘ইউর অ্যালগরিদম’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানাতে পারবেন, কোন ধরনের কনটেন্ট তারা বেশি দেখতে আগ্রহী এবং কোন ধরনের কনটেন্ট তাদের আগ্রহের বাইরে। এর ফলে ইনস্টাগ্রামের সুপারিশ (Recommendation) আরও বেশি ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে।

ফিডে বাড়বে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ

অ্যাডাম মোসেরি বলেন, হোম স্ক্রিন থেকেই ব্যবহারকারীরা যাতে সহজে নিজেদের পছন্দের কনটেন্ট বেছে নিতে পারেন, সে লক্ষ্যেই নতুন ফিচারটি তৈরি করা হচ্ছে। তার ভাষ্য, বর্তমানে ইনস্টাগ্রামের ফিডে এমন অনেক পোস্ট দেখা যায়, যেগুলোর নির্মাতাকে ব্যবহারকারীরা অনুসরণ করেন না। নতুন ফিচারের মাধ্যমে অ্যালগরিদমের পাশাপাশি ব্যবহারকারীর নিজস্ব পছন্দকেও বেশি গুরুত্ব দেওয়া হবে।

 স্মার্টফোন আমদানিতে ৬২ শতাংশ কর আরোপ অযৌক্তিক

ব্যবহারকারীর সিদ্ধান্তই পাবে বেশি গুরুত্ব

ইনস্টাগ্রামের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে ফিডে কোন কনটেন্ট দেখানো হবে, সে ক্ষেত্রে শুধু অ্যালগরিদমের সিদ্ধান্ত নয়, ব্যবহারকারীর নির্ধারিত পছন্দও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে বিশ্বজুড়ে ইনস্টাগ্রামের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩ বিলিয়নের বেশি

 তরুণদের চাহিদা স্মার্টওয়াচ

আরও পড়ুন