নামিয়েছিল পানিতে
সাইবার ট্রাক পরীক্ষা করতে গিয়ে মামলা খেলো চালক
টেক স্ক্রল
প্রকাশ: ১৩:০৩, ২৪ মে ২০২৬
সাইবার ট্রাক পরীক্ষা করতে গিয়ে মামলা খেলো চালক
টেসলার সাইবার ট্রাক পানিতে ডুববে না। এই সুবিধা পেতে, চালু থাকতে হবে ওয়েড মোড। বাস্তবে কি তা-ই ঘটবে? এটি পরীক্ষা করতে মন চাইতে পারে অনেকের। তবুও, ডুবে মরার ভয়ে বেশিরভাগই হয়তো এমন কাজ করবেন না। কিন্তু একজন সাহসী চালক পরীক্ষাটি করেছেন। আর করেই পড়েছেন বিপদে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ট্যারান্ট কাউন্টির একটি শহর গ্রেপভাইন। এটি ডালাস এবং ফোর্টওয়ার্থ শহরের মাঝখানে। ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে। শহরটির কেটিস উডস পার্কের লেকে, ওয়েড মোড চালু থাকা অবস্থায় সাইবার ট্রাক নামিয়ে দেন ওই চালক। তার গাড়িতে কয়েকজন যাত্রীও ছিল। তবে পানিতে পড়ার অল্প সময় পরই ট্রাকটি বিকল হয়ে যায়। পানি ঢুকতে শুরু করে ভিতরে। আতঙ্কিত হয়ে সব যাত্রী তখন দরজা খুলে নিরাপদ আশ্রয়ে যান।
ঘোষণার ৭ বছর পর উৎপাদনে এলো টেসলা সেমি ট্রাক
এসময় ট্রাকটি উদ্ধার করে গ্রেপভাইন পুলিশ এবং ফায়ার সার্ভিস। ঘটনার পর চালককে গ্রেপ্তার করে পুলিশ। তার নামে পার্ক ও লেকের নিষিদ্ধ এলাকায় গাড়ি চালানো এবং ওয়াটারক্রাফট অর্থাৎ জলযান নিরাপত্তা বিষয়ক কিছু আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলেছে, কোনো যান প্রযুক্তিগতভাবে অগভীর পানিতে চলাচল করতে সক্ষম হলেও, বাস্তবে এমন চেষ্টা করলে নিরাপত্তাঝুঁকি ও আইনি জটিলতায় পড়ে পারে চালক।
সাইবার ট্রাক উৎপাদন নিয়ে কতোবার সময়ক্ষেপণ করেছেন মাস্ক?
সাইবারট্রাকের ইউজার ম্যানুয়ালে বলা হয়েছে, ওয়েড মোড চালু থাকা অবস্থায় গাড়িটি নদী, খাল বা কম গভীরতা জলাশয়ে চালানো যাবে। গাড়িটি সর্বোচ্চ ৩২ ইঞ্চি গভীর পানিতে চলতে পারবে। তবে গাড়ির সব দরজা ও জানালা পুরোপুরি বন্ধ আছে কি না, সেটি নিশ্চিত হতে হবে আগে। এসময় গাড়ির গতি প্রতি ঘণ্টায় ২০ কিলোমিটারের কম থাকতে হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান













