রোববার, ২৪ মে ২০২৬

| ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্মার্টফোন বাজার স্থবির

ঈদে মোবাইল বাজারে নানান অফার - তবুও ক্রেতা কম

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৬:২৫, ২৪ মে ২০২৬ | আপডেট: ১৬:৫৫, ২৪ মে ২০২৬

ঈদে মোবাইল বাজারে নানান অফার - তবুও ক্রেতা কম

ঈদে মোবাইল বাজারে নানা অফার, তবুও ক্রেতা কম

স্মার্টফোন বাজার স্থবির

ঈদুল আজহা উপলক্ষে দেশের স্মার্টফোন বাজারে চলছে নানা ধরনের অফার ও ছাড়। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন ব্র্যান্ডের পক্ষ থেকে দেওয়া হচ্ছে মূল্যছাড়, ক্যাশব্যাক, স্মার্টওয়াচ, টি-শার্টসহ নানা উপহার। তবে এত আয়োজনের পরও প্রত্যাশিত ক্রেতা মিলছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। তাদের দাবি, গত বছরের তুলনায় এবার বিক্রি অর্ধেকেরও কম।

রাজধানীর বিভিন্ন শপিংমল ঘুরে দেখা গেছে, স্যামসাং, অপো, রেডমি, ভিভো ও রিয়েলমি ব্র্যান্ডের স্মার্টফোনের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। মোবাইল কেনার সঙ্গে সঙ্গেই ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন উপহার। এছাড়া নগদ ও বিকাশের মাধ্যমে ডিজিটাল পেমেন্টে মিলছে ২০০ থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। কিছু ব্র্যান্ড সীমিত সময়ের জন্য লটারি কার্ডও দিচ্ছে।

বিক্রেতারা জানান, বর্তমানে ১০ থেকে ২০ হাজার টাকা দামের স্মার্টফোনের চাহিদা সবচেয়ে বেশি। বিশেষ করে তরুণ ক্রেতারাই এই বাজেটের ফোন বেশি কিনছেন। স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা এখন ক্যামেরা পারফরম্যান্স ও ব্যাটারি ব্যাকআপকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কারণ দৈনন্দিন নানা কাজের পাশাপাশি ছবি ও ভিডিও ধারণের জন্যও স্মার্টফোনের ব্যবহার বেড়েছে।

সাধারণত ঈদের এক সপ্তাহ আগে থেকেই স্মার্টফোনের বাজার জমে ওঠে এবং এই বিক্রি চলে চাঁদ রাত পর্যন্ত। তবে এবার সেই চিত্র অনেকটাই ভিন্ন। বিক্রেতাদের ভাষ্য, গত বছর ঈদ উপলক্ষে প্রতিদিন যেখানে সর্বোচ্চ ১২টি স্মার্টফোন বিক্রি হতো, সেখানে চলতি বছরে বিক্রি হচ্ছে সর্বোচ্চ চারটি।

  প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের তাগিদ তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

তাদের মতে, কোরবানির পশু কেনার অতিরিক্ত ব্যয় এবং ইরান-ইসরাইল যুদ্ধকে ঘিরে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে মানুষের ক্রয়ক্ষমতায় প্রভাব পড়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি কিস্তিতে মোবাইল কেনার প্রবণতাও এবার তুলনামূলক কম।

বিক্রেতারা আরও জানান, অনলাইনে বিভিন্ন আকর্ষণীয় অফার থাকলেও বেশিরভাগ ক্রেতাই সরাসরি শোরুমে এসে স্মার্টফোন কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। ক্রেতাদের মতে, শোরুমে এলে ফোন হাতে নিয়ে দেখা যায়, মান যাচাই করা যায় এবং প্রতারণার ঝুঁকিও কম থাকে। তাই অনলাইনের চেয়ে সরাসরি দোকান থেকেই স্মার্টফোন কেনায় বেশি আগ্রহ দেখা যাচ্ছে।

 টেলিকম পলিসি নিয়ে ফিসফাস! বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অব. এমদাদ উল বারী যা বলেছেন ১৬মে

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন