শনিবার, ২৩ মে ২০২৬

| ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

দ্রুত বাস্তবায়নের তাগিদ

প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের তাগিদ তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৮:১৩, ২৩ মে ২০২৬ | আপডেট: ১৮:৩৭, ২৩ মে ২০২৬

প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের তাগিদ তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের তাগিদ তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

দ্রুত বাস্তবায়নের তাগিদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। শনিবার (২৩ মে) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের সভাকক্ষে অনুষ্ঠিত আরএডিপি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। প্রযুক্তিগত রূপান্তর কার্যক্রম আরও গতিশীল করতে প্রকল্প পরিচালকদের সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। তিনি প্রযুক্তিনির্ভর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রকল্প পরিচালকরা বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরেন।

 অনেকের কাছেই প্রযুক্তির মাধ্যমে হয়রানি গুরুত্ব পাচ্ছে না

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগের অধীনে বর্তমানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প চলমান রয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো :

  • এস্পায়ার টু ইনোভেট (a2i) প্রকল্প : নাগরিক সেবা সহজীকরণ এবং ডিজিটাল গভর্নেন্স ইকোসিস্টেম শক্তিশালীকরণ।
  • ডিজিটাল সংযোগ স্থাপন (EDC) প্রকল্প : দেশব্যাপী প্রান্তিক পর্যায় পর্যন্ত আইসিটি অবকাঠামো ও নেটওয়ার্ক সম্প্রসারণ।
  • উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি (iDEA) প্রকল্প  : স্টার্টআপ সংস্কৃতি ও তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং অনুদান প্রদান।
  • শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প : বিভিন্ন জেলা ও উপজেলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।
  • শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (দ্বিতীয় পর্যায়) : স্কুল-কলেজে আইসিটি শিক্ষা বিস্তার।
  • কানেক্টেড বাংলাদেশ প্রকল্প : দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া।
  • তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প : প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার আরও সহজ ও উন্নত করা।

অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে :

  • মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস আধুনিকীকরণ প্রকল্প : ডাক বিভাগের সেবা ডিজিটাল ও স্বয়ংক্রিয় করা।
  • জরাজীর্ণ ডাকঘর সংস্কার ও পুনর্বাসন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) : পোস্ট অফিসগুলোর অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ন।
  • ৫জি নেটওয়ার্ক ও অবকাঠামো সম্প্রসারণ প্রকল্প : দ্রুতগতির ইন্টারনেট সেবা সম্প্রসারণ।
  • ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প : ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর।

মন্ত্রী বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ২০২৬ সালের নির্ধারিত সময়সীমার মধ্যেই এসব প্রকল্পের শতভাগ ভৌত ও আর্থিক অগ্রগতি সম্পন্ন করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 টেলিকম পলিসি নিয়ে ফিসফাস! বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অব. এমদাদ উল বারী যা বলেছেন ১৬মে

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন