বাংলাদেশে এলো ফুটবলের স্বপ্ন
ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায়
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৭:১৫, ১৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:২১, ১৫ জানুয়ারি ২০২৬
বিমানবন্দরের টারম্যাকে ট্রফিটি উন্মোচন করেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি গিলবার্তো সিলভা
বাংলাদেশে এলো ফুটবলের স্বপ্ন
বাংলাদেশে ফুটবলের স্বপ্ন বাস্তবে রূপ নিল আজ, যখন ফিফা বিশ্বকাপ মূল ট্রফি সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ এসে পৌঁছায়। এটি দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র অংশ হিসেবে বিমানবন্দরের টারম্যাকে আয়োজিত এক আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে এই আগমন উদযাপন করা হয়, যা ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে বিশ্বের অন্যতম আইকনিক ক্রীড়া প্রতীককে বাংলাদেশি সমর্থকদের আরও কাছে নিয়ে আসে।
চূড়ান্ত মুহূর্ত আসে যখন ফিফা বিশ্বকাপজয়ী কিংবদন্তি গিলবার্তো সিলভা বিমানবন্দরের টারম্যাকে ট্রফিটি উন্মোচন করেন। এ সময় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন হিসেবে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী ঢুলি নৃত্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া, এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, আব্দুল মোনেম লিমিটেড-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মঈনউদ্দীন মোনেম, কোকা-কোলা আইসেক বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর শাদাব আহমেদ খান, কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মঈন উল্লাহ চৌধুরী।
টেলিফটো ক্যামেরার জাদু,নতুন অপারেটিং সিস্টেমে অনন্য
ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা কোকা-কোলা ও ফিফার ৫০ বছরের অংশীদারিত্বের প্রতিফলন, যা বিশ্বব্যাপী ৭৫টি স্টপে ৩০টি ফিফা সদস্য দেশের সফর করবে। মূল ট্রফির ধারাবাহিকভাবে দ্বিতীয়বার বাংলাদেশে আগমন বৈশ্বিক ফুটবল পরিমণ্ডলে দেশের ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরে এবং তরুণ জনগোষ্ঠী ও খেলাটির সঙ্গে গভীর আবেগী সংযোগ দ্বারা চালিত বিশ্বের অন্যতম উত্সাহী ফুটবল সমর্থকগোষ্ঠী হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ট্রফির পাশে একটি দলগত আলোকচিত্র ধারণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যা ফুটবলের বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের পুনরায় অবস্থান গ্রহণের একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়।













