টেকনোর ঈদ-উল-আযহা ক্যাম্পেইন
মিলেবে ১০০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১২:৩৮, ৫ মে ২০২৬
বিজ্ঞাপন চিত্র-- টেকনো বাংলাদেশের
টেকনো বাংলাদেশে ঈদ-উল-আযহা উপলক্ষে চালু করেছে বিশেষ ক্যাম্পেইন। এতে ক্যামন সিরিজ বা পোভা সিরিজের যেকোনো স্মার্টফোন কিনলেই গ্রাহকরা ল্যাপটপ ও ইলেকট্রিক বাইকের মতো আকর্ষণীয় মেগা উপহার জেতার সুযোগ পাচ্ছেন। ১ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ঈদ পর্যন্ত।
এর আওতায় মেগা উপহারের পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন ১,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। এছাড়াও টেকনোর ইকোসিস্টেম পণ্যের মধ্যে টিডব্লিউএস ইয়ারবাডস, স্মার্টওয়াচসহ বিভিন্ন পণ্য জেতার সুযোগ থাকছে। অংশগ্রহণ করতে হলে নির্দিষ্ট ক্যামন বা পোভা সিরিজের একটি স্মার্টফোন কিনে ডিভাইসের আইএমইআই নম্বর ও রিটেইল কোড ব্যবহার করে বার্তার মাধ্যমে একটি সহজ যাচাইকরণ সম্পন্ন করতে হবে।
এই ক্যাম্পেইনে টেকনোর জনপ্রিয় ক্যামন ও পোভা সিরিজের একাধিক স্মার্টফোন অন্তর্ভুক্ত রয়েছে যার মধ্যে টেকনো ক্যামন ৫০, ক্যামন ৫০ আল্ট্রা ৫জি, পোভা কার্ভ ২ ৫জি এবং পোভা স্লিম ৫জি উল্লেখযোগ্য। যেগুলো ভিন্ন ভিন্ন ব্যবহারকারীর চাহিদা মাথায় রেখে তৈরি। ক্যামন সিরিজ উন্নত ক্যামেরার জন্য পরিচিত, যা দিয়ে ঈদের বিশেষ মুহূর্তগুলো সহজেই সুন্দর ও জীবন্তভাবে ধারণ করা যায়। অন্যদিকে পোভা সিরিজ শক্তিশালী পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য উপযোগী, যা গেম খেলা, বিনোদন বা ভ্রমণের সময়ও নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করে।
এআই- নির্ভর গ্লোবাল ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো স্মার্টফোনের পাশাপাশি তাদের ইকোসিস্টেম পণ্যের মাধ্যমে একটি সমন্বিত প্রযুক্তিগত অভিজ্ঞতা দেওয়ার দিকেও গুরুত্ব দিচ্ছে। সব মিলিয়ে, এই ঈদ-উল-আযহা ক্যাম্পেইনের মাধ্যমে টেকনো আকর্ষণীয় মেগা উপহার, ক্যাশব্যাক এবং বিভিন্ন পণ্যের সমন্বয়ে গ্রাহকদের জন্য বাড়তি আনন্দ যোগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি













