বুধবার, ২২ এপ্রিল ২০২৬

| ৮ বৈশাখ ১৪৩৩

বাজেট ২০২৬-২০২৭

রাজস্ব কাঠামোয় পূর্ণাঙ্গ অটোমেশনের প্রস্তাব ঢাকা চেম্বারের

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৪:৪৩, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:১৩, ২২ এপ্রিল ২০২৬

রাজস্ব কাঠামোয় পূর্ণাঙ্গ অটোমেশনের প্রস্তাব ঢাকা চেম্বারের

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের জন্য ডিসিসিআই-এরপ্রস্তাবনা পেশ

বাজেট ২০২৬-২০২৭

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অ-তালিকাভুক্ত কোম্পানীর করহার ২৭.৫%-এর স্থলে ২৫% নির্ধারণ, ব্যক্তিখাতে করমুক্ত আয়ের নূন্যতম সীমা ৫লক্ষ টাকা করা, জিডিপিতে করের অবদান বৃদ্ধিতে রাজস্ব কাঠমোর অটোমেশন, বাণিজ্যিক আমদানিতে আগাম কর ৭.৫% হতে হ্রাস করে ৫% নির্ধারণ এবং কাস্টমস রিফান্ড ব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশনের প্রস্তাব করেছে, ঢাকা  চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)|

প্রস্তাবনার শুরুতেই ঢাকা চেম্বারের কাস্টমস ভ্যাট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক এম বি এম লুৎফুল হাদি বলেন, করজাল সম্প্রসারণ ও রাজস্ব আদায়ের সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা সহায়ক পরিবেশ ও করের বোঝা হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি ও উৎপাদনশীল খাতে বিনিয়োগে নীতি সহায়তা প্রদানের বিষয়গুলোকে এবছর ডিসিসিআই জোর দিয়েছে, যার মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাসের পাশাপাশি সরকারের রাজ¯^ আহরণে হার বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব আসবে বলে মনে করছে বাণিজ্য এ সংগঠনটি|  

আজ,  ২২ এপ্রিল এনবিআরের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে অন্তর্ভূক্তির জন্য আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) এবং আমদানি শুল্ক খাতে ঢাকা চেম্বারের ৫৪টি প্রস্তাবনার সারসংক্ষেপ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খানের নিকট পেশ করেন ডিসিসিআই-এরমহাসচিব (ভারপ্রাপ্ত) ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী| ডিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সালিম সোলায়মান, পরিচালক এম মোসাররফ হোসেন, ইঞ্জি মোস্তফা কামাল এবং রাশীদ মাইমুনুর ইসলাম এ সময় উপস্থিত ছিলেন|

বৈঠকে ডিসিসিআই-এর ভারপ্রাপ্ত মহাসচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী করজাল সম্প্রসারণ ও রাজস্ব ঘাটতি কমাতে সরকারী সকল সেবা প্রদানকারী সংস্থাগুলোর ডেটা সমন্বয়ের মাধ্যমে সেন্ট্রাল এপিআই ইন্টিগ্রেশন ব্যবস্থার প্রবর্তন, কোম্পানীর আমানতের উৎসে সুদ হার ২০% হতে কমিয়ে ১০% করা, কোম্পানীর নিট সম্পদের উপর আরোপিত সারচার্জ ধাপে ধাপে বিলোপকরনের উপর জোরারোপ করেন| সেই সাথে ব্যবসায়িক কার্যক্রমে গতি আনায়নের পাশাপাশি দীর্ঘমেয়াদে পরোক্ষ রাজস্ব আয় বাড়াতে ভ্যাট রিফান্ডের ঊর্ধ্বসীমা বাতিল ও ভ্যাট সংগ্রহ বৃদ্ধিতে মোবাইল অ্যাপ প্রবর্তন সহ সামগ্রিক মূসক কার্যক্রমে অটোমেশনের প্রস্তাব করেন ডিসিসিআই’র ভারপ্রাপ্ত মহাসচিব|   

     জ্বালানি সংকটে টেলিযোগাযোগ খাতকে জরুরী সেবার আওতায় নেওয়ার দাবি

ঢাকা চেম্বারের বাজেট প্রস্তাবনার সাথে একমত পোষন করে এনবিআর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান এফসিএমএ বলেন, এ বছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড, শুল্কের হার হ্রাসের চেয়ে নন-ট্যারিফ প্রতিবন্ধকতা নিরসনের উপর বেশি গুরুত্ব দিবে, যার মাধ্যমে ব্যবসা পরিচালনার ব্যয় কমবে, উদ্যোক্তাদের ¯^স্তি আসবে পাশাপাশি দেশের ম্যাক্রো অর্থনীতিতে প্রাণ ফিরে আসবে| তিনি আরো বলেন, সত্যিকারের কমপ্লায়েন্স করদাতাদের উপর করের বোঝা ও হয়রানি হ্রাসের লক্ষ্যে যারা কর ফাঁকি দিচ্ছেন, তাদের চিহ্নিত করে করের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে কোন ˆশথিল্য গ্রহণ করা হবে না| এনবিআর চেয়ারম্যান জানান, সরকার ভ্যাটের আওতা বাড়ানোর বিষয়ে এনবিআর বদ্ধ পরিকর, এ ব্যাপরে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন|

তিনি উল্লেখ করেন, ভ্যাটের থ্রেসহোল্ড গতবছর ৩ কোটি টাকা হতে ৫০ লাখে নামিয়ে আনা হয়েছে এবং বর্তমানে ভ্যাট নিবন্ধনকারী প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ৮ লাখেরও কম, আমাদের অর্থনীতির সক্ষমতা বিচারে এ সংখ্যা কোটির বেশি হওয়া উচিত| এনবিআর চেয়ারম্যান আরো বলেন, কর্পোরেট করের হার ৫০% হতে ক্রমান্বয়ে কমিয়ে বর্তমানে ২৭.৫% নামিয়ে আনা হয়েছে, এটিকে আরো হ্রাসের আসলেই তেমন সুযোগ নেই, তবে ইফেকটিভ করের হার যেন না বাড়ে তার উপর বেশি মনোযোগী হওয়া জরুরী| আগামী বছর হতে কর্পোরেট করের রিটার্ন অনলাইনে প্রদান প্রক্রিয়া চালু হবে পাশাপাশি কর ফেরত (রিফান্ড) প্রদানের ব্যবস্থা অনালইনে নিশ্চিতের কার্যক্রমও শেষ পর্যায়ে রয়েছে|  

 চরম দুর্যোগেও লক্ষ্যভেদে সক্ষম Smart Bomb 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন