সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

| ১৩ বৈশাখ ১৪৩৩

চীনার বিজ্ঞানীদের সাফল্য

চাঁদের উল্কা থেকে অতি বিরল ফ্লুরোসেন্ট খনিজ আবিষ্কার

টেক স্ক্রল

প্রকাশ: ১৪:১৭, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:১২, ২৭ এপ্রিল ২০২৬

চাঁদের উল্কা থেকে অতি বিরল ফ্লুরোসেন্ট খনিজ আবিষ্কার

চাঁদের উল্কায় পাওয়া গেছে অতি বিরল খনিজ

চীনার বিজ্ঞানীদের সাফল্য

রঙহীন তথা স্বচ্ছ আর ভঙ্গুর এক নতুন খনিজ আবিষ্কার হয়েছে চাঁদের মাটিতে। এ আবিষ্কার করেছেন চীনা বিজ্ঞানীরা। এটি এলইডি প্রযুক্তিতে বড় পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। খনিজটির নাম সেরিয়াম-ম্যাগনেশিয়াম চেঞ্জসাইট। চীনে প্রথম যে চন্দ্র উল্কাপিন্ড উদ্ধার হয়েছিল, সেটি বিশ্লেষণ করে এই খনিজ শনাক্ত করা হয়। পৃথিবীর বাইরে ভূতত্ত্বের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে এই আবিষ্কারকে।

 বাজারে আসতে যাচ্ছে সোডিয়াম আয়ন ব্যাটারির গাড়ি

নতুন খনিজে কিছু অস্বাভাবিক ভৌত বৈশিষ্ট্য আছে। এর মধ্যে অন্যতম হলো, খনিজটির ফ্লুরোসেন্স গুণ। এর এককটি স্ফটিকের আকার ১০ মাইক্রোমিটারের কম। ধারণা করা হচ্ছে, চাঁদের চরম তাপমাত্রা ও চাপের ফলে খনিজটি গঠিত হয়েছে। এটি শিল্পে প্রয়োগের বড় সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে সাশ্রয়ী ও উচ্চ ক্ষমতার এলইডি তৈরিতে খনিজটি বড় ধরনের ভূমিকা রাখতে পারে।

 মেটার স্মার্ট গ্লাসে পাওয়ারের কাঁচও যুক্ত করা যাবে

বিশেষজ্ঞরা বলছেন, খনিজটির ফ্লুরোসেন্ট গুণের কারণে এটি পরবর্তী প্রজন্মের এলইডি পণ্যের জন্য শক্তিশালী উৎস হতে পারে। এছাড়া এর কাঠামো বিশ্লেষণ করে বর্তমানে ইলেকট্রনিকস পণ্যে ব্যবহৃত সিনথেটিক উপাদানগুলোর গুণমান ও কার্যকারিতা বাড়ানোর সুযোগ পাওয়া যেতে পারে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন