বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

| ২১ মাঘ ১৪৩২

বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬

পুরস্কৃত শীর্ষ দশ আইটি ও আইটিইএস রপ্তানিকারক প্রতিষ্ঠান

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১২:১০, ১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:২৮, ১ ফেব্রুয়ারি ২০২৬

পুরস্কৃত শীর্ষ দশ আইটি ও আইটিইএস রপ্তানিকারক প্রতিষ্ঠান

শীর্ষ ১০ আইটি ও আইটিইএস রপ্তানিকারক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে বেসিস

বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬

তথ্য প্রযুক্তি পণ্য-সেবা রপ্তানি খাতে উল্লেখযোগ্য অবদান রাখা শীর্ষ ১০ আইটি ও আইটিইএস রপ্তানিকারক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গত মঙ্গলবার রাতে,বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬ অনুষ্ঠানে  ২০২৪–২৫ অর্থবছরের জন্য এই সব প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।   

পুরস্কার পাওয়া শীর্ষ প্রতিষ্ঠানগুলোহলো-বিআইজেআইটি লিমিটেড, ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড, সেলিস ডিজিটাল প্ল্যাটফর্মস, সেফালো বাংলাদেশ লিমিটেড, স্যামসাং আর অ্যান্ড ডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড, এনোসিস সলিউশনস, থেরাপ (বিডি) লিমিটেড, রেডিয়েন্ট ডাটা সিস্টেমস লিমিটেড এবং ডাটা পাথ লিমিটেড। এসব প্রতিষ্ঠান সফটওয়্যার উন্নয়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গবেষণা ও উন্নয়ন, ফিনটেক, হেলথটেক এবং উচ্চমূল্যের আইটি সেবায় বৈশ্বিক বাজারে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরছে।

 বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায়  ঢাকার একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এই আয়োজন করে।

অনুষ্ঠানে জানানো হয়, বেসিসের সদস্য প্রতিষ্ঠানগুলো বর্তমানে বিশ্বের ১০৪টিরও বেশি দেশে সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানি করছে। ২০২৪–২৫ অর্থবছরে প্রায় ৫০০বেসিস সদস্য প্রতিষ্ঠান রপ্তানিতে যুক্ত, যার মধ্যে প্রায় ৩০০টি নিয়মিতভাবে সক্রিয় রপ্তানিকারক।

বাংলাদেশের শীর্ষ ১০ আইটি রপ্তানি গন্তব্য --যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ডস, হংকং, সিঙ্গাপুর ও কানাডা।

অনুষ্ঠানে অর্থনৈতিক বৈচিত্র্যকরণে তথ্যপ্রযুক্তি রপ্তানির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে  প্যানেল আলোচনায় অংশগ্রহণ নেন- সেলিস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জুলিয়ান আন্দ্রিন ওয়েবার, ব্রেইন স্টেশন ২৩ পিএলসির চিফ এক্সিকিউটিভ অফিসার রাইসুল কবির, সেফালো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফেরদৌস মাহমুদ শাওন, জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মোরিকাওয়া ইউকো। আলোচকরা আইটি রপ্তানি সম্প্রসারণে নীতিনির্ধারক, আর্থিক খাত এবং বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। সঞ্চালনা করেন বেসিস সহায়ক কমিটির সদস্য মুশফিকুর রহমান ও রাশেদ কামাল।

অনুষ্ঠানের  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, বাংলাদেশের আইটি ও আইটিইএস খাত এখন দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে। দক্ষ মানবসম্পদ, উদ্যোক্তাদের উদ্ভাবনী সক্ষমতা এবং সরকারের সময়োপযোগী নীতিগত সহায়তার ফলে এই খাত আন্তর্জাতিক বাজারে ক্রমেই আরও শক্ত অবস্থান তৈরি করছে। সরকার তথ্যপ্রযুক্তি খাতকে রপ্তানিমুখী শিল্প হিসেবে অগ্রাধিকার দিয়ে নানামুখী নীতিগত সহায়তা প্রদান করছে। ক্যাশ ইনসেনটিভ, কর অবকাশ, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক বাজারে প্রবেশ সহজীকরণের মাধ্যমে আইটি রপ্তানি খাতের সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে।

  আসছে ভার্চুয়াল মোবাইল সেবা এমভিএনও

​​​​​​মাত্র ১৮ সদস্য প্রতিষ্ঠান নিয়ে বেসিসের যাত্রা শুরু করা  বেসিসের সদস্য এখন  ২,৭০০ জানিয়ে সভাপতির বক্তব্যে বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, ক্যাশ ইনসেনটিভ, কর অবকাশ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার এই চারটি মৌলিক স্তম্ভের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের আইটি রপ্তানি খাত আগামী দিনে আরও টেকসই ও দ্রুতগতিতে এগিয়ে যাবে। এ ক্ষেত্রে সরকার, বেসরকারি খাত ও শিল্প সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে  বক্তব্য প্রদান করেন বাণিজ্য মন্ত্রণালয় ও পরিচালক (রপ্তানি উইং) বিজনেস প্রমোশন কাউন্সিলের উপসচিব ড. মো. রাজ্জাকুল ইসলাম; অপারেশনস ম্যানেজার (বাংলাদেশ ও ভুটান), বিশ্বব্যাংকের গেইল মার্টিন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান।

  এআইয়ের কারণে যেসব চাকরিক্ষেত্র খুব শিগগির বন্ধ হচ্ছে-স্যাম অল্টম্যান

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন