শুক্রবার, ২০ মার্চ ২০২৬

| ৫ চৈত্র ১৪৩২

রেথিওন স্টর্মব্রেকার

চরম দুর্যোগেও লক্ষ্যভেদে সক্ষম যে মার্কিন স্মার্ট বোমা

টেক স্ক্রল

প্রকাশ: ১২:৫০, ২০ মার্চ ২০২৬

চরম দুর্যোগেও লক্ষ্যভেদে সক্ষম যে মার্কিন স্মার্ট বোমা

স্টর্মব্রেকার ভার্সন ২

কয়েক বছর ধরে কোটি কোটি ডলার খরচ করে উন্নয়ন করা হয়েছে স্মার্ট বোমা। এটি ব্যবহারে সুপার হরনেট যুদ্ধবিমানকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ২০২৫ সালের সেপ্টেম্বরে মাত্র দুই মাসের মধ্যে প্রোটোটাইপ থেকে চূড়ান্ত ইউনিটে রূপ পায় রেথিওন স্টর্মব্রেকার নামের এই স্মার্ট বোমা। অস্ত্রটির সাহায্যে সুপার হরনেট যুদ্ধবিমান এখন থেকে প্রতিকূল আবহাওয়া কিংবা যেকোনো পরিস্থিতিতে, স্থির বা চলমান লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাতে সক্ষম হবে। আগে প্রতিকূল আবহাওয়ায় লক্ষ্যভেদে এসব বিমানকে বেশ বেগ পেতে হত।

 যে বৈদ্যুতিক গাড়ি মাত্র ৯ মিনিটেই ফুল চার্জ হয়

রেথিওন স্টর্মব্রেকারের আরও দুটি বিশেষ সুবিধা আছে। এই অস্ত্র ৪৫ কিলোমিটারের বেশি দূরত্ব থেকে আঘাত হানতে পারে। এতে করে শত্রুপক্ষের প্রতিরক্ষা সীমানায় বেশিক্ষণ অবস্থানের প্রয়োজন হবে না, কমবে ঝুঁকি। এছাড়া বোমাটির সাইজ তুলনামূলক ছোট। ফলে সুপার হরনেট যুদ্ধবিমানে আগের চেয়ে বেশি সংখ্যায় এই অস্ত্র বহন করা যাবে।

২০২৩ সালে প্রথমবারের মতো সুপার হরনেট যুদ্ধবিমানে স্টর্মব্রেকার ব্যবহার হয়। অবশ্য স্মার্ট বোমায় রূপান্তরের আগে থেকেই এটি কার্যকর পারফরম্যান্স দেখিয়েছে। এর স্মার্ট সংস্করণটি এরইমধ্যে এফ-১৫ই যুদ্ধবিমানের জন্য অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া এফ-৩৫ জেটের তিনটি সংস্করণের জন্যও একে উপযোগী করে তোলার কাজ করছে মার্কিন বিমানবাহিনী।

 এআই নিয়ে ভয়াবহ পরিণতির সতর্কবার্তা দিলেন- জেমস ক্যামেরন

অস্ত্রটিতে আছে তিন স্তরের নির্দেশনা ব্যবস্থা। লক্ষ্যবস্তু শনাক্ত করা ও অনুসরণে তিনটি প্রযুক্তি ব্যবহার করে। প্রযুক্তি তিনটি হলো, মিলিমিটার ওয়েভ রেডার, ইনফ্রারেড ইমেজিং ও সেমিঅ্যাক্টিভ লেজার গাইডেন্স। এসব থেকে পাওয়া তথ্য সাধারণ এক প্রসেসিং সিস্টেমে জমা হয়। পরে ওই প্রসেসিং ইউনিট, লক্ষ্যবস্তুকে নির্ধারণ করে। ফলে দিন-রাত যেকোনো সময় ও দৃষ্টিসীমা কম থাকলেও নির্ভুলভাবে আঘাত করা সম্ভব হয়। একেকটি রেথিওন স্টর্মব্রেকার বোমার দাম ২ লাখ ১৩ হাজার ডলারের বেশি।

সূত্র: স্ল্যাগশিয়ার

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন