হরমুজের তলদেশ দিয়ে গেছে
ইরান যুদ্ধে চরম ঝুঁকিতে সাবমেরিন ক্যাবল
প্রকাশ: ১০:৫০, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:১৩, ২৫ মার্চ ২০২৬
সাগরের তলদেশে সাবমেরিন ক্যাবলে প্রতীকী ছবি
হরমুজের তলদেশ দিয়ে গেছে
হরমুজ প্রণালি কেন গুরুত্বপূর্ণ? সবাই জানে বিশ্বে জ্বালানি তেল সরবরাহের একটি বড় অংশই এই প্রণালি দিয়ে হয়। স্ট্রেইট অব হরমুজ বন্ধ করলে তাই বহু দেশে এর প্রভাব পড়ে। ইজরায়েল-মার্কিন হামলার জেরে হরমুজে এখন ইরানের কঠোর নিয়ন্ত্রণ। তবে হরমুজ আরও একটি কারণে মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
হরমুজ প্রণালির তলদেশ দিয়ে বেশ কয়েকটি সাবমেরিন ক্যাবল গেছে। যেগুলো বিশ্বব্যাপী ইন্টারনেট ট্রাফিক পরিচালনায় ব্যবহৃত হয়। এসব ক্যাবল যদি ইরান কেটে ফেলে, তাহলে অনেক দেশ চরম ইন্টারনেট বিভ্রাটে পড়বে। এতে সেসব দেশের অর্থনীতিও থমকে যেতে পারে।
প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে
শুধু কি হরমুজ? লোহিত সাগরের বাব এল মানদেব প্রণালির তলদেশেও কয়েকটি ক্যাবল আছে। সেগুলো কাটতে সাহায্য করতে পারে ইয়েমেনের হুতিরা। এক্সে অনেক ব্যবহারকারী এরইমধ্যে এই দাবি তোলা শুরু করেছেন যে, ইরান লোহিত সাগরের তলদেশের ক্যাবল কেটে ফেলার হুমকি দিয়েছে। যদিও ইরানের সরকারি কোনো সূত্র বা নির্ভরযোগ্য কোনো সংস্থা এই হুমকির বিষয়টি নিশ্চিত করেনি।
লোহিত সাগরের নিচে থাকা ইন্টারনেট ক্যাবল দিয়ে বিশ্বের মোট ইন্টারনেট ট্রাফিকের ১৭ শতাংশ প্রবাহিত হয়। এর মধ্যে অ্যামাজন, মাইক্রোসফট ও গুগল সমর্থিত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের এআই হাবগুলোও রয়েছে। যদি এসব ক্যাবল বিচ্ছিন্ন হয়, তবে ইন্টারনেট বিভ্রাট কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।
ওজোন স্তর ধ্বংস করবে স্যাটেলাইটের পোড়া অংশ
সূত্র: টাইমস অব ইন্ডিয়া













