বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

| ১৭ আষাঢ় ১৪৩৩

থাকছে ৮১০০ mAh ব্যাটারি

চার্জিংয়ের ঝামেলা ভুলিয়ে দিতে আসছে ভিভো ওয়াই ৫০০

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৭:১১, ২ জুলাই ২০২৬

চার্জিংয়ের ঝামেলা ভুলিয়ে দিতে আসছে ভিভো ওয়াই ৫০০

চার্জিংয়ের ঝামেলা ভুলিয়ে দিতে আসছে ভিভো ওয়াই ৫০০

সারাদিন অফিস, মিটিং, ক্লায়েন্ট কল, ট্রাফিক- সবকিছুর মাঝেই স্মার্টফোন এখন আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। কিন্তু দিনের গুরুত্বপূর্ণ মুহূর্তে হঠাৎ ব্যাটারি শেষ হয়ে গেলে পুরো অভিজ্ঞতাই নষ্ট হয়ে যায়। এই সমস্যার সমাধান দিতে বড় ব্যাটারি উন্নত ডিসপ্লে নিয়ে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই ৫০০ বাজারে আনতে যাচ্ছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো।

ভিভোর নতুন ওয়াই সিরিজের এই স্মার্টফোনটি তৈরি করা হয়েছে দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহারের কথা মাথায় রেখে। কোম্পানির দাবি, ভিভো ওয়াই৫০০-তে থাকছে সেগমেন্টের সবচেয়ে বড় ৮১০০ mAh এমএএইচ ব্লুভোল্ট , যা একবার চার্জে দীর্ঘ সময় ভিডিও দেখা, গেম খেলা, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের সুবিধা দেবে।

শুধু ব্যাটারিই নয়, ফোনটিতে থাকছে .৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। উচ্চ রেজোলিউশনের এই ডিসপ্লেতে ভিডিও স্ট্রিমিং, সিনেমা দেখা কিংবা গেম খেলার সময় আরও উজ্জ্বল, শার্প প্রাণবন্ত ভিজ্যুয়াল উপভোগ করা যাবে।

বর্তমানে কাজ, যোগাযোগ এবং বিনোদনের বড় অংশই স্মার্টফোননির্ভর। তাই দীর্ঘস্থায়ী ব্যাটারি উন্নত ডিসপ্লের চাহিদাও বাড়ছে। এই চাহিদার কথা বিবেচনায় রেখেই ভিভো ওয়াই ৫০০ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভিভোর ভাষ্য, নতুন এই স্মার্টফোন ব্যবহারকারীদের আরও নির্ভরযোগ্য, শক্তিশালী এবং দুশ্চিন্তামুক্ত স্মার্টফোন অভিজ্ঞতা দেবে। ভিভো ওয়াই ৫০০ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন