বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

| ১৮ চৈত্র ১৪৩২

মিসাইল হামলার বাইরের যুদ্ধ

ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলায় বিপর্যস্ত ইসরায়েলিরা

টেক স্ক্রল

প্রকাশ: ০৯:৫৯, ২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৪৪, ২ এপ্রিল ২০২৬

ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলায় বিপর্যস্ত ইসরায়েলিরা

মিসাইল হামলার বাইরেও চলছে যুদ্ধ

মিসাইল হামলার বাইরের যুদ্ধ

সম্প্রতি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করে ইরানি হ্যাকাররা। অনলাইনে ক্যাশ প্যাটেলের বেশ কিছু ব্যক্তিগত ছবি আর নথিপত্রও প্রকাশ করে তারা। মূল যুদ্ধে এই ঘটনা তেমন কোনো প্রভাব নেই, তবে মনস্তাত্ত্বিক চাপ তৈরিতে এর ভূমিকা অনেক।

 এআই খাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব হারানোর শঙ্কা বিজ্ঞানীদের
ঠিক এমনই একটি মনস্তাত্ত্বিক হামলা চলছে ইসরায়েলেও। ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়লেই সাইরেন বেজে ওঠে তেল আবিবসহ বিভিন্ন স্থানে। এসময় নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটে ইসরায়েলিরা। ঠিক তখনই খুদে বার্তায় তাদের ফোনও বেজে ওঠে। সে বার্তায় আশপাশের শেল্টারের রিয়েল-টাইম তথ্য দেয়ার কথা জানানো হয়। সঙ্গে দেয়া হয় একটি লিংক। অবশ্য সে লিংকে ক্লিক করলে প্রয়োজনীয় তথ্য পায় না ইসরায়েলিরা। উল্টো তাদের ফোনে ডাউনলোড হয়ে যায় স্পাইওয়্যার। এতে ব্যবহারকারীর ফোনের ক্যামেরা, লোকেশন আর সব তথ্যের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারের হাতে। একইসঙ্গে মিসাইল এবং সাইবার হামলার এক নতুন যুদ্ধকৌশল এটি। এই সাইবার হামলা চালানো হয় মিসাইল উৎক্ষেপনের সময়ের সঙ্গে মিলিয়ে। এতে সবচেয়ে দুর্বল অবস্থায় প্রতারণার শিকার হয় ইসরায়েলিরা।

 ইরান যুদ্ধে চরম ঝুঁকিতে সাবমেরিন ক্যাবল
ইরানে যুদ্ধবিরতি যদি হয়ও, সাইবার লড়াই থামবে না বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। প্রচলিত যুদ্ধের চেয়ে এটি সস্তা ও সহজ হওয়ায়, হতে পারে দীর্ঘায়িত। ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাড়ে ৫ হাজারের বেশি সাইবার হামলা করেছে। প্রায় ৫০টি ভিন্ন ভিন্ন গোষ্ঠী এসব হামলার পেছনে কাজ করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হ্যাকারদের বিরুদ্ধেও সাইবার হামলার অভিযোগ রয়েছে।

সূত্র: এপি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন