বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

| ১৭ আষাঢ় ১৪৩৩

গেমারদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

গেমের ডিস্ক বাদ দিয়ে পুরোপুরি ডাউনলোডের দিকে সরছে প্লেস্টেশন

টেক স্ক্রল

প্রকাশ: ০৯:১৮, ২ জুলাই ২০২৬

গেমের ডিস্ক বাদ দিয়ে পুরোপুরি ডাউনলোডের দিকে সরছে প্লেস্টেশন

সনির প্লেস্টেশন ফাইভ

ডেডলাইন ১ জানুয়ারি, ২০২৮

২০২৮ সালের জানুয়ারি থেকে ফিজিক্যাল গেম বিক্রি বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে জনপ্রিয় গেমিং কনসোল প্লেস্টেশন। ওই তারিখের পর প্লেস্টেশনে মুক্তি পাওয়া সব নতুন গেম শুধুমাত্র ডিজিটালি ডাউনলোড করা যাবে। সেক্ষেত্রে প্লেস্টেশনের স্টোর কিংবা রিটেইলারদের কাছ থেকে কেনা যাবে গেমগুলো। তবে যেসব গেম এরইমধ্যে প্রকাশিত হয়েছে এবং যেগুলো ২০২৮ সালের জানুয়ারির আগে প্রকাশিত হবে সেগুলোর ওপর এই নিয়মের প্রভাব পড়বে না বলে দাবি করেছেন সনির কর্মকর্তারা।

 যুক্তরাজ্যে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা ও রোবলক্স নিরাপত্তা বিতর্ক

 

গেমাররা অতিমাত্রায় ক্ষুব্ধ

সনির ইন্টারেকটিভ এন্টারটেইনমেন্টের জ্যেষ্ঠ এক পরিচালক জানিয়েছেন, ভোক্তাদের পছন্দের পরিবর্তনশীল প্রবণতার প্রতিক্রিয়া হিসেবেই তাদের এই সিদ্ধান্ত। তার মতে, ভোক্তাদের পছন্দ ও বৃহত্তর বিনোদন শিল্প ফিজিক্যাল ডিস্ক থেকে ডিজিটালের দিকে ক্রমাগত সরে যাচ্ছে।

এই ঘোষণায় গেমারদের অনেকে ব্যাপক ক্ষুব্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কেউ কেউ এমন মন্তব্যও করেছেন যে, সেই সোনালী দিন শেষ হয়ে গেছে।

সামাজিক মাধ্যমে সমালোচনা বাড়ছে ঝড়ের গতিতে। গেমারদের আশঙ্কা, ডিজিটাল ডাউনলোডের ফলে তারা লাইসেন্স চুক্তিতে পরাধীন হয়ে যাবেন। এতে গেম শেয়ার বা পুনরায় বিক্রির ক্ষমতা একেবারে নাই হয়ে যেতে পারে।

  ভিনদেশী ভাষা না বোঝার দিন শেষ

 

রকস্টারের ঘোষণার পরই সনির পদক্ষেপ

জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা রকস্টার গেমস, তাদের জিটিএ-৬ এর ফিজিক্যাল কপি পাওয়া যাবে না বলে ঘোষণা দিয়ে বিতর্ক সৃষ্টির পরপরই প্লেস্টেশনের এই ঘোষণা এলো। জিটিএ-৬ কেনার ক্ষেত্রে একটি ফিজিক্যাল বক্স পাবেন ক্রেতা। তবে, সেখানে কোনো ডিস্ক নয়, থাকবে ডাউনলোডের জন্য কোড। এতে গেমটির অনেক ভক্ত ক্ষুব্ধ হন। কারণ অনেকে ডিস্ক নিজের সংগ্রহে রাখা এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন।

সূত্র: টেক রাডার

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন