গেম বন্ধে গেমারদের ক্ষোভ
অনলাইন গেম চালু রাখতে গেমারদের আন্দোলন
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৫:০৩, ৮ জুন ২০২৬ | আপডেট: ১৫:০৪, ৮ জুন ২০২৬
অনলাইন গেম চালু রাখতে গেমারদের আন্দোলন
ইউরোপীয় কমিশনের কাছে ১৩ লাখ স্বাক্ষর
গেম বন্ধ হওয়ায় ক্ষোভে ফুঁসছেন অনলাইন গেমাররা। শুরু করেছেন অনলাইন আন্দোলনও, যা বর্তমানে একটি শক্তিশালী আন্দোলনে পরিণত হয়েছে।
ঘটনার শুরু দুই বছর আগে, ২০২৪ সালে। ফ্রান্সের গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফট নিজেদের অনলাইন রেসিং গেম The Crew বন্ধের ঘোষণা দেয়। বিশ্বজুড়ে গেমটির খেলোয়াড় সংখ্যা এক কোটি ২০ লাখের বেশি। এই ঘোষণার পর একই বছর মার্কিন ইউটিউবার রোস স্কট Stop Killing Games নামে একটি অনলাইন আন্দোলন গড়ে তোলেন।
এরই মধ্যে চলতি বছরের জানুয়ারিতে ১৩ লাখ স্বাক্ষর সম্বলিত একটি আবেদন ইউরোপীয় কমিশনের কাছে জমা দেন আন্দোলনকারীরা। এর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়। অনলাইনে শুরু হওয়া এই আন্দোলন এখন ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
এক খেলোয়াড় বলেন, গেমের সঙ্গে আবেগও জড়িয়ে থাকে। তাই গেম বন্ধের বিষয়টি ব্যক্তিগত মনে হয়। The Crew যখন চালু হয়, তখন তার বয়স ছিল ১৮ বছর। তার বেড়ে ওঠার সঙ্গে জীবনের একটি বড় অংশ জুড়ে ছিল গেমটি। কঠিন সময় পার করতে এই গেমটি তাকে সাহায্য করেছে উল্লেখ করে তিনি বলেন, গেমটি তার কাছে বিশেষ কিছু।
আবার অনেক খেলোয়াড়ের অভিযোগ, টাকা দিয়ে গেম কিনলেও পরবর্তীতে সেটি ব্যবহার করার সুযোগ হারিয়েছেন তারা। গেমটি পুরোপুরি বন্ধ করলেও অফলাইনে এটি খেলার সুযোগের দাবিও তুলেছেন তারা। তবে গেমটির নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফট কর্তৃপক্ষ জানায়, পুরোনো গেমের সার্ভার সবসময় চালু রাখা অনেক ব্যয়বহুল।
চলতি বছর বাজারে দ্বিগুণ ফাইভজি মোবাইল
সাম্প্রতিক বছরগুলোতে অনলাইন-নির্ভর লাইভ-সার্ভিস গেমের সংখ্যা বেড়েছে। ফলে সার্ভার বন্ধ হওয়ার কারণে গেম হারানোর ঘটনা আরও বেশি দেখা যাচ্ছে। Concord এবং Destruction AllStars-এর মতো জনপ্রিয় গেমও প্রায় বন্ধের পথে।
এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় Protect Our Games Act নামে প্রস্তাবিত একটি আইন নিয়ে আলোচনা চলছে। আইনটি পাস হলে প্রতিষ্ঠানগুলো গেম বন্ধ করলে খেলোয়াড়দের অর্থ ফেরত দেওয়ার বাধ্যবাধকতা থাকবে।
বর্তমানে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বিষয়টি নিয়ে আইনি ও রাজনৈতিক আলোচনা চলছে। গেমারদের দাবি, একবার কেনা গেম ভবিষ্যতেও ব্যবহার করার অধিকার নিশ্চিত করতে হবে।
Golden Dome (missile defense system) | USA
সূত্র: বিবিসি













