বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

| ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

অস্ট্রেলিয়ার পথেই হাঁটছে কানাডা

কানাডায় অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৫:০৪, ১১ জুন ২০২৬ | আপডেট: ১৫:০৫, ১১ জুন ২০২৬

কানাডায় অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

কানাডায় অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্

সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

১৬ বছরের কম বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে কানাডা। এ বিষয়ে নতুন আইন প্রস্তাব করেছে দেশটি। তবে এক্ষেত্রে কিছুটা ছাড়ও দেয়া হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে।

প্রস্তাবিত আইনে যা বলা হয়েছে

‘সেফ সোশ্যাল মিডিয়া অ্যাক্ট’ নামে প্রস্তাবিত আইনে বলা হয়, যদি কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অপ্রাপ্তবয়স্কদের ক্ষতি কমাতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা ও নীতি গ্রহণ করে, তাহলে সেই প্রতিষ্ঠান এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

আইনটি বুধবার কানাডার পার্লামেন্টে উত্থাপন করেন দেশটির সংস্কৃতিমন্ত্রী মার্ক মিলার। শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই চ্যাটবট নিয়ন্ত্রণ এবং অনলাইনে ক্ষতিকর কনটেন্ট সীমিত করার কথাও বলা হয়েছে আইনটিতে।

শিশুদের অনলাইন নিরাপত্তায় গুরুত্ব

সংস্কৃতিমন্ত্রী মার্ক মিলার সম্প্রতি সাংবাদিকদের বলেন, অনলাইন ক্ষতি মোকাবিলায় আইন প্রণয়ন এখন সরকারের অগ্রাধিকার। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের যৌক্তিক পদক্ষেপ নেয়া হবে।

গঠিত হতে পারে স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা

আইনে ‘ডিজিটাল সেফটি কমিশন অব কানাডা’ নামে একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা গঠনেরও প্রস্তাব দেয়া হয়েছে, যা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি করবে।

এমনকি আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ১ কোটি কানাডিয়ান ডলার জরিমানা বা প্রতিষ্ঠানের বৈশ্বিক মোট আয়ের ৩ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

  শেয়ারবাজারে ইতিহাস গড়তে যাচ্ছে স্পেসএক্স

বাস্তবায়ন নিয়ে উদ্বেগ

তবে এ আইন বাস্তবায়নে উদ্বেগের কথা জানিয়েছেন দেশটির কয়েকটি সংগঠন। মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে কাজ করা সংগঠনগুলোর ধারণা, এ আইন কার্যকরে জনমনে ক্ষোভ দেখা দিতে পারে।

অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিধিনিষেধ কানাডায় প্রথম নয়। এর আগে অস্ট্রেলিয়ায় একই ধরনের আইন পাস হয়। তবে কানাডায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে কিছুটা ছাড় দেয়া হলেও সে সুবিধা নেই অস্ট্রেলিয়ায়।

 ওজোন স্তর ধ্বংস করবে স্যাটেলাইটের পোড়া অংশ

সূত্র: বিবিসি, রয়টার্স

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন