বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

| ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইপিও ঘিরে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ

শেয়ারবাজারে ইতিহাস গড়তে যাচ্ছে স্পেসএক্স

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৭:৩৬, ১০ জুন ২০২৬ | আপডেট: ১৭:৩৭, ১০ জুন ২০২৬

শেয়ারবাজারে ইতিহাস গড়তে যাচ্ছে স্পেসএক্স

শেয়ারবাজারে ইতিহাস গড়তে যাচ্ছে স্পেসএক্স

স্পেসএক্সের আসন্ন আইপিও

শেয়ারবাজারেও প্রভাব বিস্তার করতে যাচ্ছে প্রযুক্তি বিশ্বে প্রভাব রাখা ইলন মাস্ক। নিজের মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্সের আসন্ন আইপিও ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ যেন বেড়েই চলেছে।

প্রতিষ্ঠানটি আসন্ন আইপিও থেকে ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে। তবে শেয়ার পেতে আবেদন জমা পড়েছে ২৫০ বিলিয়ন ডলারের। জানা গেছে, আবেদন জমা পড়েছে প্রতিষ্ঠানটির ঠিক হওয়া লক্ষ্যের প্রায় তিন থেকে চার গুণ বেশি।

এটি শেয়ারবাজারে স্পেসএক্সের প্রতি বিনিয়োগকারীদের শক্ত আস্থার ইঙ্গিত। ক্ষুদ্র বিনিয়োগের পাশাপাশি বড় দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য আবেদন জমা পড়েছে উল্লেখযোগ্য হারে। এমনকি কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে ইলন মাস্কের অনলাইনেও আলোচনা হয়েছে। তবে এখনো চূড়ান্ত নয় শেয়ারের দাম। কারণ বড় বিনিয়োগকারীদের অংশ নেওয়ায় শেয়ার চাহিদা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

বৈশ্বিক অস্থিরতার মধ্যেও স্পেসএক্স শেয়ারের চাহিদা

এদিকে, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাও দমাতে পারছে না ইলন মাস্কের প্রতিষ্ঠানের শেয়ারের চাহিদা। প্রযুক্তিনির্ভর মার্কিন শেয়ারবাজার নাসডাক সম্প্রতি বড় পতনের মুখে পড়েছে। একই সময়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দামও কমেছে উল্লেখযোগ্য হারে।

বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, স্পেসএক্সের আইপিওতে অংশ নিতে অনেক বিনিয়োগকারী অন্যান্য সম্পদ বিক্রি করে অর্থ সংগ্রহ করছেন। এটি বাজারে চাপ তৈরি করছে বলে ধারণা তাদের।

রকেট উৎক্ষেপণ ও স্টারলিংক সাফল্য তুলে ধরছে স্পেসএক্স

এদিকে, রোডশো উপস্থাপনায় স্পেসএক্স তাদের রকেট উৎক্ষেপণ ব্যবসা এবং স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবার সাফল্য তুলে ধরেছে। কোম্পানির দাবি, গত তিন বছরে মহাকাশে পাঠানো মোট পণ্যের বড় অংশই তাদের। পাশাপাশি স্টারলিংক বিশ্বের বিভিন্ন দেশে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে ইতিমধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

 সাইবার নিরপত্তায় তরুণদের যুক্ত করতে ফিনিক্স সামিট

এআই খাতেও বড় সম্ভাবনা দেখছে স্পেসএক্স

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতেও নিজেদের বড় সম্ভাবনার কথা তুলে ধরেছে স্পেসএক্স। কোম্পানিটির দাবি, ভবিষ্যতে এআই প্রযুক্তি ঘিরে ২৩ ট্রিলিয়ন ডলারের বাজার তৈরি হতে পারে।

এমনকি মহাকাশে ডেটা সেন্টার ও কম্পিউটিং অবকাঠামো স্থাপনের মাধ্যমে এ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনাও রয়েছে।

বর্তমানে বিশ্বের অন্যতম বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে স্পেসএক্সের এই আইপিও এখন বিনিয়োগ জগতের সবচেয়ে আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। মূল্য চূড়ান্ত হওয়ার পর কোম্পানিটি কত অর্থ সংগ্রহ করতে পারে এবং বাজারে এর প্রভাব কেমন হবে, সেটি দেখার অপেক্ষায় বিনিয়োগকারীরা।

  ওজোন স্তর ধ্বংস করবে স্যাটেলাইটের পোড়া অংশ

সূত্র: রয়টার্স

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন