দাম বাড়বে অ্যাপেল পণ্যের
চিপ উৎপাদনে ইন্টেলের সাথে অ্যাপেলের চুক্তি
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৪:২৬, ১৯ জুন ২০২৬ | আপডেট: ১৪:৫১, ১৯ জুন ২০২৬
চিপ উৎপাদনে ইন্টেলের সাথে অ্যাপেলের চুক্তি
বিদেশ নির্ভরতা কমাতে অ্যাপলের চিপ উৎপাদন করবে ইন্টেল
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানিয়ে বহুজাতিক প্রতিষ্ঠান অ্যাপেলের জন্য চীপ উৎপাদন করতে যাচ্ছে দেশটির আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল। সম্প্রতি এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর উৎপাদন বৃদ্ধি করতেই নতুন এই সিদ্ধন্ত। এতে অ্যাপেল পণ্যের দাম বাড়বে বলে জানান অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক।
বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান,যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্যে ব্যবহৃত চিপের নকশা ও উৎপাদন প্রয়োজন যুক্তরাষ্ট্রের মাটিতেই। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করতে এবং বিদেশি উৎপাদনের ওপর নির্ভরতা কমাতে এই পদক্ষেপ। এদিকে, ট্রাম্পের এই ঘোষণার পরই শেয়ারবাজারে প্রায় ৯ শতাংশের বেশি বৃদ্ধি পায় ইন্টেলের শেয়ারের দাম।
বর্তমানে অ্যাপলের আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারে ব্যবহৃত প্রসেসর উৎপাদনের বড় অংশই নির্ভরশীল তাইওয়ানের বিভিন্ন চিপ নির্মাতার ওপর। নতুন চুক্তির মাধ্যমে সেই নির্ভরতা কিছুটা কমবে এবং যুক্তরাষ্ট্রে উন্নত প্রযুক্তির উৎপাদন সক্ষমতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্পের এই ঘোষণার কয়েক দিন আগেই অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে মেমোরি ও স্টোরেজ চিপের চাহিদা বেড়েছে। ফলে উৎপাদন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে আইফোনসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি এড়ানো কঠিন হয়ে পড়ছে।
কুক আরো জানান, অ্যাপল দীর্ঘদিন ধরে অতিরিক্ত ব্যয়ের চাপ নিজে বহন করে গ্রাহকদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে। তবে বর্তমানে চিপের বাজারে মূল্যবৃদ্ধির কারণে এই অতিরিক্ত চাপ সামাল দেয়া কঠিন হয়ে পরছে। এতে ভবিষ্যতে অ্যাপেল পণ্য কিনতে ভোক্তাদের গুনতে হতে পারে বেশি দাম বলেও জানান তিনি।
ট্রাম্প এর আগেও ইন্টেলের উন্নয়নে বড় ভূমিকা রেখেছে। গত বছর তিনি প্রতিষ্ঠানটিতে ৮ দশমিক ৯ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে প্রায় ১০ শতাংশ মালিকানা অর্জন করেন। এই বিনিয়োগের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে উন্নত চিপ উৎপাদন বাড়ানো, গবেষণা সম্প্রসারণ এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় নির্ভরযোগ্য দেশীয় সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা।
এদিকে, ইন্টেলে বিনিয়োগের পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য পেয়েছে বলে দাবিও করেন ট্রাম্প। জানান, মাত্র নয় মাসে প্রতিষ্ঠানটির মূল্য কয়েকশ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, অ্যাপল-ইন্টেলের নতুন চুক্তিতে এই প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করার সম্ভাবনা রয়েছে। তবে উৎপাদন ব্যয় বাড়লে বৃদ্ধি পাবে প্রযুক্তি পণ্যের দাম। এতে সাধারণ ভোক্তাদের ওপর প্রভাব পড়ার আশঙ্কার কথাও জানান তারা।
সূত্র: সি এন এন, বিবিসি













