ক্যারিয়ার গঠনে সহায়তা
রোজটেক সল্যুশনসের সাথে ইউসিবিডির অংশীদারিত্ব
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৬:০০, ৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬
রোজটেক সল্যুশনসের সাথে সমঝোতা স্মারক সই করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ
ক্যারিয়ার গঠনে সহায়তা
শিল্পখাত নিয়ে শিক্ষার্থীদের সম্যক ধারণা ও অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে সম্ভাবনাময় ক্যারিয়ার গঠনের সুযোগ করে দিতে বৈশ্বিক এআই প্রযুক্তিগত সেবাদাতা প্রতিষ্ঠান রোজটেক সল্যুশনস লিমিটেডের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)।
সম্প্রতি, রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবিডি ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এমওইউ -তে ইউসিবিডির পক্ষে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত এবং রোজটেক সল্যুশনস লিমিটেডের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান হোসেন স্বাক্ষর করেন। অনুষ্ঠানে রোজটেক সল্যুশনসের পরিচালক শরীফ হোসেন ও চেয়ারম্যান নাফিস মোস্তফা উপস্থিত ছিলেন।
এর মাধ্যমে ইউসিবিডির শিক্ষার্থীরা ইন্টার্নশিপের সুযোগ, চাকরি প্রাপ্তিতে সহায়তা, পেশাগত প্রশিক্ষণ, শিল্পখাতভিত্তিক জ্ঞান বিনিময় সেশন এবং বৈশ্বিক প্রতিষ্ঠানের চলমান এআই প্রকল্পে হাতে-কলমে কাজ করার সুযোগ পাবেন। অভিজ্ঞ পেশাজীবীদের সাথে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের বাস্তবতা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবেন এবং আইটি শিল্পখাতে নিজেদের প্রত্যাশিত অবস্থান তৈরির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন।
১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির ফোনটি এখন বিশ্ববাজারে
কিংশুক গুপ্ত বলেন, ইউসিবিডিতে আমাদের মূল লক্ষ্য হল অ্যাকাডেমিক শিক্ষাকে শিল্পখাতের প্রত্যাশার সঙ্গে সংযুক্ত করা। রোজটেক সল্যুশনস লিমিটেডের সাথে অংশীদারিত্ব শিক্ষার্থীদের বর্তমানের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হতে প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে আরও জোরালো করেছে।
মো. ইমরান হোসেন বলেন, ইউসিবিডির সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীরা এন্টারপ্রাইজ মানের এআই পণ্য নিয়ে হাতে-কলমে কাজ করার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন এবং তাদের পেশাগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ব্যবহারিক দক্ষতায় নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবেন।
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি













