বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

| ২১ মাঘ ১৪৩২

রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির ফোনটি এখন বিশ্ববাজারে

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৪:৪৩, ১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:১৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির ফোনটি এখন বিশ্ববাজারে

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারিসহ বিশ্ববাজারে এসেছে রিয়েলমি পি৪

রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

বাণিজ্যিকভাবে উৎপাদিত বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারিসহ বিশ্ববাজারে এসেছে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি। বাংলাদেশের বাজারেও সহসা মিলবে এ ডিভাইস।

দ্রুত পরিবর্তনশীল এই ডিজিটাল যুগে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে তরুণ স্মার্টফোন ব্যবহারকারীরা প্রায়ই সমস্যায় পড়েন। দীর্ঘ যাত্রা হোক, বা লাইভ কন্টেন্ট স্ট্রিমিং অথবা পাওয়ার ওঠানামার সময়েও কানেক্টেড থাকার ক্ষেত্রে এখন ‘আল্ট্রা-অ্যান্ডুরেন্সের’ চাহিদা ক্রমাগত বাড়ছে। এই ধারণাকে বাস্তবে রূপ দিতে খুব অল্পসময়ের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে রিয়েলমি। নতুন এই ফোনটি সপ্তাহব্যাপী পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করবে, যা ব্যবহারকারীকে ভারী পাওয়ার ব্যাংক বহন করার ঝামেলা থেকে মুক্তি দেবে।

নেক্সট-জেনারেশন সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তি ব্যবহার করে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি তৈরি করা হয়েছে। ফলে, ডিভাইসটি ৯.০৮ মিলিমিটার পাতলা ও মাত্র ২১৯ গ্রাম ওজনের ভেতর রাখা সম্ভব হয়েছে, যা সক্ষমতার পাশাপাশি, আরামদায়ক এর্গোনোমিক্সের চমৎকার ভারসাম্য নিশ্চিত করেছে। দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতার জন্য ডিজাইন করা এই ব্যাটারিটি বিশ্বের প্রথম টিইউভি ফাইভ-স্টার ব্যাটারি সেফটি সার্টিফিকেশন অর্জন করেছে, যা –৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চরম পরিস্থিতিতেও কার্যকর থাকে। এছাড়াও, এর ইন্টেলিজেন্ট চার্জিং ম্যানেজমেন্ট টানা আট বছর ব্যবহারের পরও ব্যাটারি হেলথ ৮০ শতাংশের ওপরে থাকার নিশ্চয়তা দেয়।

  তবুও অবৈধ ফোন সচল থাকবে গ্রে ট্যাগে: তৈয়্যব

এই ব্যাটারি সক্ষমতার সাথে পাল্লা দিতে পি৪ পাওয়ার ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও অন্যান্য অ্যাকসেসরিজে চার্জ করতে সক্ষম এমন বিশ্বের দ্রুততম ২৭ ওয়াট রিভার্স চার্জিং ব্যবহার করা হয়েছে। এছাড়াও, এতে ফ্ল্যাগশিপ লেভেলের ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা ফাইভজি চিপসেট, ১৪৪ হার্জ হাইপারগ্লো ৪ডি কার্ভ+ অ্যামোলেড ডিসপ্লে এবং প্রখর সূর্যালোকেও নিখুঁত ভিজ্যুয়াল নিশ্চিতে রেকর্ড-ব্রেকিং ৬,৫০০ নিটস পিক ব্রাইটনেস নিয়ে আসা হয়েছে।

ফ্ল্যাশ অরেঞ্জ ও পাওয়ার সিলভার, এই দুইটি অনন্য রঙে নিয়ে আসা পি৪ পাওয়ার ফাইভজি ডিভাইসটিতে ‘ভিজিবল পাওয়ার’ ডিজাইন ব্যবহার করা হয়েছে, যেখানে ট্রান্সপারেন্ট অংশের মাধ্যমে ইন্টারনাল সার্কিট দেখানো হয়েছে। আইপি৬৯ গ্রেড প্রোটেকশন ও আর্মারশেল ডিউরেবিলিটির সমন্বয়ে ডিভাইসটি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। স্মার্টফোনের বৈশ্বিক বাজারে প্রযুক্তির ক্ষেত্রে নতুন মানদণ্ড নিয়ে এসেছে ডিভাইসটি।

 সায়েন্স ফিকশনের সেই লাইভ ট্রান্সলেটর এখন বাস্তব

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন