শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

| ২২ মাঘ ১৪৩২

বাড়বে সেবার মান

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেলো গ্রামীণফোন

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৬:০৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেলো গ্রামীণফোন

৭০০ মেগাহার্জ ব্যান্ডে ১০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দ পেয়েছে জিপি

বাড়বে সেবার  মান

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন সকল প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ ব্যান্ডে ১০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দের জন্য ডিমান্ড নোট পেয়েছে। চলতি সপ্তাহে এই স্পেকট্রাম ১৩ বছরের জন্য বরাদ্দ দেয় সংস্থাটি। এই স্পেকট্রাম বরাদ্দের জন্য গ্রামীণফোন এ সময়ের মধ্যে জাতীয় রাজস্ব খাতে প্রায় ২,২০০ কোটি টাকা অবদান রাখবে। এই উল্লেখযোগ্য বিনিয়োগ, এবং এই ব্যান্ড ব্যবহার করে সার্বিক নেটওয়ার্ক সম্প্রসারণে ভবিষ্যতে আরও বিনিয়োগ, নেটওর্য়াকের মান উন্নত করা, ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করা এবং দেশের ৮ কোটি ৩৯ লাখেরও বেশি গ্রাহকের অভিজ্ঞতার মান বৃদ্ধির প্রতি কোম্পানির অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের লো-ব্যান্ড বৈশিষ্ট্যের কারণে প্রতিটি বেস স্টেশন থেকে আরও বিস্তৃত কভারেজ প্রদান করা সম্ভব হবে, যা দ্রুত ও ব্যয়-সাশ্রয়ী নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়ক। এর ফলে ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায়; যেমন: অফিস, হাসপাতাল, শপিং মল, উঁচু ভবন, বেসমেন্ট, লিফট ইত্যাদিতে নির্ভরযোগ্য সংযোগের মাধ্যমে আরও উন্নত ইনডোর সিগন্যাল পাবেন গ্রাহকরা। একই সঙ্গে এটি দেশের গ্রামীণ, উপকূলীয় ও দুর্গম এলাকাগুলোয় মোবাইল নেটওয়ার্ক কভারেজ উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

 ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির ফোনটি এখন বিশ্ববাজারে

স্পেকট্রাম বরাদ্দ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, এই স্পেকট্রাম বরাদ্দ পেতে আমরা জন্য প্রায় ২ হাজার দুইশ কোটি টাকা বিনিয়োগ করছি। এর পরবর্তী ধাপে এই ব্যান্ড ব্যবহার করে দেশব্যাপী সেবা চালু করতে আরও উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করা হবে। এটি আমাদের সেবার মানের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং গ্রাহকদের সর্বোত্তম ডেটা নেটওয়ার্ক অভিজ্ঞতা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। লো-ব্যান্ড স্পেকট্রাম ফোরজি সেবার কার্যকারিতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বরাদ্দ আমাদের ফাইভজি, এআই, আইওটি ইত্যাদি ভবিষ্যৎ প্রযুক্তির জন্য প্রস্তুতি নিতে সহায়তা করবে, যার মাধ্যমে অধিক গতির ডাটা, কম ল্যাটেন্সি এবং বিভিন্ন পরিবেশে উন্নতমানের অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে।

 চোরাই ফোনের অবাধ বাজার সীমান্তে

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন