বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

| ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে রবি

বাজেট বিষয়ে মোবাইল অপারেটর রবি’র প্রতিক্রিয়া

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৭:৪৯, ১১ জুন ২০২৬

বাজেট বিষয়ে মোবাইল অপারেটর রবি’র প্রতিক্রিয়া

বাজেট বিষয়ে মোবাইল অপারেটর রবি’র প্রতিক্রিয়া

সিম কর প্রত্যাহারকে স্বাগত

বৃহস্পতিবার দুপুরে ২০২৬-২৭ সালের অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটে কর অব্যাহতিসহ ব্যাপক সুবিধা দেওয়া হয়েছে প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে। বাজেট প্রস্তাবনা শেষে এর প্রতিক্রিয়া ব্যক্ত করেন মোবাইল অপারেটর রবি আজিয়াটার চিফ কর্পোরেট ও রেগুলেটরি অফিসার সাহেদ আলম।

তিনি বলেন, জাতীয় বাজেটে সিম কর প্রত্যাহারের প্রস্তাবকে স্বাগত জানাই। এটি ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করা এবং সংযোগের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার একটি ইতিবাচক পদক্ষেপ।

ডিজিটাল সংযোগে নতুন সুযোগ

সিম কর প্রত্যাহারের ফলে দেশের প্রায় ৪০% এখনো সংযুক্ত নয় এমন জনগোষ্ঠী ডিজিটাল সংযোগের আওতায় আসতে পারবে। এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক সেবা এবং বিভিন্ন অর্থনৈতিক সুযোগে তাদের প্রবেশাধিকার বৃদ্ধি পাবে।

 কমছে মোবাইল ফোন, সিম ও ল্যাপটপের দাম

দীর্ঘমেয়াদে বাড়বে রাজস্ব

যদিও এর ফলে সরকারের স্বল্পমেয়াদে কিছু রাজস্ব হ্রাস হতে পারে, তবে সংযোগ বৃদ্ধি পাওয়ার ফলে মোবাইল সেবার ব্যবহার, ডিজিটাল সেবার বিস্তার এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। মধ্য ও দীর্ঘমেয়াদে এই প্রবৃদ্ধি থেকে সৃষ্ট অতিরিক্ত রাজস্ব ও অর্থনৈতিক সুফল প্রাথমিক রাজস্ব হ্রাসের তুলনায় অনেক বেশি হবে।

এই দূরদর্শী পদক্ষেপ দেশের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করবে, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে এবং একটি শক্তিশালী ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 ওজোন স্তর ধ্বংস করবে স্যাটেলাইটের পোড়া অংশ

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন