শনিবার, ১৩ জুন ২০২৬

| ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রডব্যান্ড ব্যবহারকারী এক কোটি ৪৯ লাখের বেশি

প্রস্তাবিত বাজেটে গুরুত্ব নেই ব্রডব্যান্ড ইন্টারনেটের

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ০৩:২৯, ১৩ জুন ২০২৬

প্রস্তাবিত বাজেটে  গুরুত্ব নেই  ব্রডব্যান্ড ইন্টারনেটের

প্রস্তাবিত বাজেটে গুরুত্ব নেই ব্রডব্যান্ড ইন্টারনেটের ..

প্রযুক্তি উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়া হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট প্রসারে গুরুত্ব দেওয়া হয়নি বলে মনে করেন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি-এর সাবেক সভাপতি ইমদাদুল হক। প্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড সংযোগ পৌঁছানোর পাশাপাশি এটির ব্যবহার সহজলভ্য করতে প্রস্তাবিত বাজেটে এর উল্লেখ নেই বলে জানান তিনি।

ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত ৪১.৬ শতাংশ মানুষ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস-এর তথ্যমতে, দেশের ৪১ দশমিক ৬ শতাংশ মানুষ এখনো ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত। আর ইন্টারনেট ব্যবহার করছেন মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ, সংখ্যায় প্রায় ৭ কোটি ৬ লাখ মানুষ। এর অধিকাংশ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। আবার শহর ও গ্রামাঞ্চলে ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যেও পার্থক্য অনেক। গ্রামাঞ্চলে ৪৩ দশমিক ৬ শতাংশ মানুষ ব্যবহার করছেন ইন্টারনেট। যেখানে শহরে এ হার ৭৫ দশমিক ৭ শতাংশ।

ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত ৪১.৬ শতাংশ মানুষব্রডব্যান্ড ব্যবহারকারী এক কোটি ৪৯ লাখের বেশি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি-এর তথ্যমতে, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ১৪ লাখের বেশি। এর মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক, পিএসটিএন ব্যবহারকারীর সংখ্যা এক কোটি ৪৯ লাখের বেশি।

গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড ছাড়া প্রযুক্তি উদ্যোক্তা তৈরি কঠিন

টেকস্ক্রল ডটকমকে ইমদাদুল হক জানান, সরকার স্টার্টআপ ও ফ্রিল্যান্সারসহ প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়েছে। যেটি গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের প্রসার ছাড়া অসম্ভব। কিন্তু প্রস্তাবিত বাজেটে এ বিষয়ে কিছুই উল্লেখ নেই।

অপটিক্যাল ফাইবার ও সার্ভার ব্যাটারির উচ্চ কর বড় বাধা

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানে ব্যবহৃত অপটিক্যাল ফাইবার আমদানিতে মোট কর বা টিটিআই ৬৩ দশমিক ৪০ শতাংশ। আবার দেশে তৈরি অপটিক্যাল ফাইবারের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। এই কাঁচামালের শুল্ক বেশি হওয়ায় এটিও ব্যয়বহুল।

ব্রডব্যান্ড ব্যবহারে প্রান্তিক পর্যায়ের সার্ভার ব্যাটারির ওপর কর সর্বোচ্চ ৫৯ শতাংশ। যা ব্রডব্যান্ড ইন্টারনেট প্রসারে বড় বাধা। বাজেটে এসব দিক বিবেচনা করা হলে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম আরো কমার পাশাপাশি বাড়বে এর গতি। একই সঙ্গে গ্রামাঞ্চলে প্রযুক্তি খাতে উদ্যোক্তাদের আগ্রহ বাড়বে বলেও মনে করেন তিনি।

প্রযুক্তি উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ

এদিকে, প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে ২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ দেওয়া হয় ৫০০ কোটি টাকা। এই অর্থ স্টার্টআপ তহবিল হিসেবে তরুণ উদ্যোক্তাদের পাশাপাশি নারী উদ্যোক্তা তৈরিতে ব্যয় করা হবে। নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে সরকার।

 বাজেট বিষয়ে মোবাইল অপারেটর রবি’র প্রতিক্রিয়া

স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব

প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে প্রস্তাবিত বাজেটে বলা হয়, দেশের লাখ লাখ তরুণ ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীল কনটেন্ট তৈরি করে আয় করছেন। এতে দেশের ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখছেন তারা। এ খাতে উদ্যোক্তা বৃদ্ধি করতে স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়। এই অব্যাহতি ২০৩৫ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়।

সেমিকন্ডাক্টর শিল্পেও কর সুবিধা

এমনকি স্থানীয়ভাবে সেমিকন্ডাক্টর বা চিপ ডিজাইন, টেস্টিং ও প্যাকেজিং খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে এই শিল্পের কাঁচামাল আমদানিতে এক শতাংশ শুল্ক বহাল রেখে ভ্যাটসহ সব মওকুফ করা হয়। এটি চলবে ২০৩১ সাল পর্যন্ত।

 বাজেটে প্রযুক্তি খাতে তরুণদের প্রত্যাশা | Techscroll

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন