বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

| ১০ আষাঢ় ১৪৩৩

সুবিধার আওতামুক্ত ইউরোপীয় ইউনিয়ন

নতুন ফিচারে অ্যাপলের আইওএস ২৭ বেটা ২ উন্মোচন

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৪:৫৭, ২৫ জুন ২০২৬ | আপডেট: ১৫:৫২, ২৫ জুন ২০২৬

নতুন ফিচারে অ্যাপলের আইওএস ২৭ বেটা ২ উন্মোচন

নতুন ফিচারে অ্যাপলের আইওএস ২৭ বেটা ২ উন্মোচন

নতুন সুবিধা নিয়ে বাজারে আসছে অ্যাপল অপারেটিং সিস্টেম আইওএস ২৭-এর বেটা ২ সংস্করণ। ইতিমধ্যে উন্নত পারফরম্যান্স ও নতুন ফিচারের সংস্করণটি উন্মোচন করা হলেও চূড়ান্ত সংস্করণ বাজারে আসবে চলতি বছরের শেষে। সংস্করণটিতে বড় পরিবর্তন দেখা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সিরি-তে। তবে বর্তমানে এই সুবিধার আওতামুক্ত থাকছে ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা বলে জানায় অ্যাপল কর্তৃপক্ষ।

আইওএস ২৭ বেটা ২ এ সিরি-কে আরও স্মার্ট করার উদ্যোগ নিয়েছে অ্যাপল। নতুন আপডেটে থাকছে রাইট উইথ সিরি” নামের একটি সুবিধা। এখন মেসেজ, নোটস এবং মেইল-এর মতো অ্যাপে কিবোর্ডের ওপর থেকেই সিরি এর সাহায্যে লেখা শুরু করা যাবে।

ছাড়া সিরি অ্যাপে একসঙ্গে একাধিক কথোপকথন নির্বাচন করে মুছে ফেলার সুবিধা যোগ হয়েছে। আগে প্রতিটি কথোপকথন আলাদাভাবে ডিলিট করতে হতো।

সিরি সেটিংসেও এসেছে নতুন ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স অপশন। এর মাধ্যমে হাইলাইট টু ইমেজ সার্চ ফিচার চালু বা বন্ধ করা যাবে। অ্যাপল জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে একটি ছবির অংশ নির্বাচন করে খুঁজে বের করা যাবে একই ধরনের ছবি। এদিকে, উন্নত করা হয়েছে সিরি ভয়েস পরিবর্তনের ফিচার। 

আইওএস ২৭ বেটা ২ তে অ্যাপল ওয়ালেট অ্যাপেও নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইনসাইটস নামের একটি ফিচার। এটি চালু হলে ব্যবহারকারীরা ওয়ালেট এর মাধ্যমে খরচের তথ্য, নিয়মিত পেমেন্ট, অ্যাকাউন্ট ব্যালেন্সসহ বিভিন্ন আর্থিক তথ্য এক জায়গায় দেখার সুযোগ পাবেন।  এ ছাড়া ওয়ালেটে নতুন পাস তৈরি করার সময় শুধু রঙ নয়, পাওয়া যাবে নতুন টেক্সচার অপশনও। 

ক্যামেরা অ্যাপেও কিছু টুল বাটনের চারপাশে হলুদ রঙের চিহ্ন যোগ করা হয়েছে। এর মাধ্যমে বোঝা যাবে, কোনো লুকানো ফিচার চালু আছে কি না। তবে ক্যামেরার নতুন কাস্টমাইজেশন অপশন বা উইজেট, যেগুলো নিয়ে গুঞ্জন ছিল, সেগুলো এখনো দেখা যায়নি

আবার বাতাসের গতি বা অন্য তথ্য আগের তুলনায় আরো সহজে পেতে উন্নত করা হয়েছে ওয়েদার অ্যাপের ডিজাইন ও সক্ষমতা। এছাড়াও এন্ড্রোয়েড ব্যবহারকারীদের পাঠানো মেসেজের নির্দিষ্ট অংশের উত্তর দিতে বাড়তি সুবিধা যোগ করা হয়েছে মেসেজ অ্যাপে। হোম অ্যাপ থেকে দূর থেকেই অ্যাপল টিভি ডিভাইস আপডেট করা যাবে নতুন সংস্করণে।

তবে ইউরোপীয় ইউনিয়নের অ্যাপল পণ্য ব্যবহারকারীরা বর্তমানে এসব এআই সুবিধার বাইরে থাকছেন। এআই প্রযুক্তি নিয়ে ইউরোপের নিয়ন্ত্রকদের সঙ্গে অ্যাপল-এর সমঝোতা এখনো চূড়ান্ত না হওয়ায় এই সিদ্ধান্ত।

নতুন এই বেটা সংস্করণে অনেক বাগ ফিক্সও করা হয়েছে। অ্যাপল জানিয়েছে, আইওএস২৭ -এর চূড়ান্ত সংস্করণ বাজারে আনা হবে চলতি বছরের শেষে নতুন আইফোনের সাথে। বর্তমানে এটি রয়েছে ডেভেলপারদের জন্য পরীক্ষামূলক সংস্করণ হিসেবে। সাধারণ ব্যবহারকারীদের বর্তমানে এটি  ইনস্টল না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: ম্যাশেবল

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন