বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

| ২১ মাঘ ১৪৩২

বিজ্ঞানীদের সফলতা

এক সেকেন্ডে ৪৩০ টেরাবাইট ইন্টারনেট স্পিড

টেক স্ক্রল

প্রকাশ: ১৪:৩৭, ২৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৫০, ২৫ জানুয়ারি ২০২৬

এক সেকেন্ডে ৪৩০ টেরাবাইট ইন্টারনেট স্পিড

সাধারণ অপটিক্যাল ফাইবার দিয়েই এই স্পিড পাওয়া গেছে

বিজ্ঞানীদের সফলতা

এমবিপিএস নয়, গতিটা হিসাব করা হয়েছে টিবিপিএস বা টেরাবাইট পার সেকেন্ডে। তাও আবার ৪৩০ টিবিপিএস। ইন্টারনেট গতির এই রেকর্ড অর্জনে কোনো উন্নত তার ব্যবহার করা হয়নি। সাধারণ অপটিক্যাল ফাইবারেই সম্ভব হয়েছে। আর এই কাজ করে দেখিয়েছেন যুক্তরাজ্য ও জাপানি গবেষকদের একটি দল। এই গতিতে ৮০ জিবির ব্যাটলফিল্ড-৬ ডাউনলোডে সময় লাগবে এক মিলিসেকেন্ড। যেখানে মানুষের চোখের একবার পলক ফেলতে সাধারণত ১০০ থেকে ৪০০ মিলিসেকেন্ড সময় লাগে।

 বিটিসিএল ইন্টারনেটের গতি বেড়েছে কয়েকগুণ, খরচ বাড়েনি

গবেষকদের মতে, নতুন ব্যবস্থাটি ৭জি প্রযুক্তির নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যৌথভাবে এই গবেষণা চালিয়েছে যুক্তরাজ্যের অ্যাস্টন বিশ্ববিদ্যালয় এবং জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশসনস টেকনোলজির বিজ্ঞানীরা। তারা প্রতি সেকেন্ডে ৪ লাখ ৩০ হাজার গিগাবাইট বা ৪৩০ টেরাবাইট তথ্য পাঠাতে সক্ষম হয়েছেন। এই হিসাব বর্তমানের সাধারণ ব্রডব্যান্ডের তুলনায় ৪৫ লাখ গুণ বেশি।

 ইউটিউবে টেক স্ক্রল

বর্তমানে এ প্রযুক্তি পরীক্ষাগারের নিয়ন্ত্রিত পরিবেশে প্রদর্শিত হয়েছে। গ্রাহক পর্যায়ে পৌঁছাতে আরও সময় লাগবে। এআই এবং ক্লাউড কম্পিউটিংয়ের প্রসারের কারণে গতিশীল ইন্টারনেটের যে চাহিদা তৈরি হবে, তা মেটাতে প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: টেকরাডার

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন