বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

| ২১ মাঘ ১৪৩২

অপরিচিত কল সাইলেন্ট থাকবে

হ্যাকিং, নজরদারি বন্ধে হোয়াটসঅ্যাপে নতুন কঠোর নিরাপত্তা সেটিংস

টেক স্ক্রল

প্রকাশ: ১২:১১, ৩০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৬

হ্যাকিং, নজরদারি বন্ধে হোয়াটসঅ্যাপে নতুন কঠোর নিরাপত্তা সেটিংস

হোয়াটসঅ্যাপে নতুন কঠোর নিরাপত্তা সেটিংস

অপরিচিত কল সাইলেন্ট থাকবে

হ্যাকিং ও সাইবার হামলা নিয়ে ২০২৫ সালে ব্যাপক সমস্যায় পড়তে হয় মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপকে। লাখ লাখ মানুষের একাউন্টে গোপন নজরদারিও চালায় সাইবার অপরাধীরা। এছাড়া অনেক একাউন্ট ব্যবহারকারীর হাতছাড়া হয়ে যায়। এই সমস্যা কমাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে হোয়াটসঅ্যাপ। স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস নামে আরো উন্নত নিরাপত্তা মোড বিশ্বজুড়ে চালু হয়েছে।

 ব্যবহারকারীর অজান্তেই বিজ্ঞাপনে ক্লিক করার নতুন ম্যালওয়্যার

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত সাংবাদিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। এ ধরণের ব্যবহারকারীরা প্রায়ই জটিল সাইবার আক্রমণের লক্ষ্য হন। উচ্চ ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করতেই এ মোড।

নতুন এ নিরাপত্তা ব্যবস্থা চালু করতে সেটিংস অপশনে গেলেই সব সক্রিয় হবে। মোডটি চালু থাকলে অপরিচিত প্রেরকের পাঠানো ছবি, ভিডিও ও অন্যান্য ফাইল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে। একইসঙ্গে কোনো লিংকের প্রিভিউ বা ছোট ছবি দেখা যাবে না। অপরিচিত নম্বর থেকে কল আসলে সেটি সাইলেন্ট থাকবে। এসব মাধ্যম ব্যবহার করেই বেশির ভাগ হ্যাকিং ও নজরদারি চালায় হ্যাকাররা।

 চোরাই ফোনের অবাধ বাজার সীমান্তে! টেকস্ক্রল

সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন