বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

| ২১ মাঘ ১৪৩২

ফোনের গতি ও ব্যাটারি কমিয়ে ফেলছে

ব্যবহারকারীর অজান্তেই বিজ্ঞাপনে ক্লিক করার নতুন ম্যালওয়্যার

টেক স্ক্রল

প্রকাশ: ১৬:০৬, ২৯ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৩২, ১ ফেব্রুয়ারি ২০২৬

ব্যবহারকারীর অজান্তেই বিজ্ঞাপনে ক্লিক করার নতুন ম্যালওয়্যার

ব্যবহারকারীর অজান্তেই বিজ্ঞাপনে ক্লিক করার নতুন ম্যালওয়্যার

ফোনের গতি ও ব্যাটারি কমিয়ে ফেলছে

অ্যান্ড্রয়েড ফোনের ক্ষতি করতে নতুন ম্যালওয়্যার হামলা চলছে। এটি শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ডক্টর ওয়েব। ম্যালওয়্যারটি তৈরি করা হয়েছে এআই ব্যবহার করে। এটি ফোনে ঢোকার পর ধীরে ধীরে কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। এছাড়া গোপনে ফোনের ডিসপ্লেতে প্রদর্শন করা বিভিন্ন ওয়েবসাইটের বিজ্ঞাপনে ক্লিক করতে থাকে। ফলে ফোনের ব্যাটারিও দ্রুত শেষ হয়ে যায়।

 অ্যান্ডয়েড ফোনে লাইভ ভিডিও শেয়ারিং সুবিধা

গবেষকদের তথ্য বলছে, সাধারণত ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক জালিয়াতি বা নজরদারিতে ম্যালওয়্যার ব্যবহৃত হয়। তবে এই ম্যালওয়্যারের লক্ষ্য স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপনে ক্লিক করা। এতে ফোনের ওপর বাড়তি চাপ তৈরি হয়।

ম্যালওয়্যারটি ওয়েবসাইট বা অ্যাপ থেকে নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিজ্ঞাপন শনাক্ত করতে পারে। এরপর বিজ্ঞাপনের ধরন ও কনটেন্ট বিশ্লেষণ করে নিজ থেকেই সেখানে ক্লিক করে। পুরো প্রক্রিয়াটি ঘটে ব্যবহারকারীর অজান্তে। গবেষকদের মতে, ম্যালওয়্যারটি সরাসরি ব্যক্তিগত তথ্য সংগ্রহ না করলেও দীর্ঘ সময় ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকার কারণে ডিভাইসের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। এছাড়া ফোন ধীর হয়ে যাওয়া, অ্যাপ খুলতে দেরি হওয়া আর ফোন অতিরিক্ত গরম হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

ম্যালওয়্যারটি বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়াচ্ছে। ঝুঁকি কমাতে গুগল তাদের প্লে-প্রটেক্ট সেবার মাধ্যমে ব্যবহারকারীদের সুরক্ষা দেয়ার চেষ্টা করছে।

 চোরাই ফোনের অবাধ বাজার সীমান্তে! টেকস্ক্রল 

সূত্র: নিউজ১৮

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন